ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ৩০ অক্টোবর ২০২৬ ● ১৪ কার্তিক ১৪৩৩
সুযোগ হলে যশোর-৪ আসনের সার্বিক উন্নয়নে কাজ করবো: খাজা শিকদার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 18 September, 2025, 7:11 PM

সুযোগ হলে যশোর-৪ আসনের সার্বিক উন্নয়নে কাজ করবো: খাজা শিকদার

সুযোগ হলে যশোর-৪ আসনের সার্বিক উন্নয়নে কাজ করবো: খাজা শিকদার

তরুণ ও যুবকদের জন্য আলাদা ভাবে কর্মসংস্থল তৈরি করব

> বেকারদের জন্য আলাদা কর্মব্যবস্থার সুযোগ থাকবে
>  কেউ যাতে বেকার জীবন-যাপন না করে সেই দিকে নজর রাখা হবে 
>  ‘বেকার যুবকদের দেশের সম্পদ হিসেবে গড়তে কাজ করব’


আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৪ আসনে (বাঘারপাড়া, অভয়নগর ও বসুন্দিয়া) এলাকায় সুশীল সমাজের প্রতিনিধি, যুবক ও তরুণ  প্রজন্মের নেতা হিসেবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন খাজা মেহেদী শিকদার।  দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বিএনপির হয়ে লড়াই করেছেন নিরলসভাবে।  একাধিকবার নির্যাতন ও হয়রানির শিকার হলেও আদর্শ ও ত্যাগের পথে অটল থেকেছেন।  এসময় তিনি বলেন, সুযোগ হলে যশোর-৪ আসনের সার্বিক উন্নয়নে কাজ করবো।  সেই সঙ্গে তরুণ ও যুবকদের জন্য আলাদা ভাবে কর্মসংস্থল তৈরি করবো।  যশোর-৪ আসনের সকল তরুণ ও যুবকদের দক্ষতা বৃদ্ধি করতে তাদের তৈরি করা হবে এবং বেকারদের জন্য আলাদা কর্মব্যবস্থার বিশেষ সুযোগ থাকবে যাতে কেউ বেকার জীবন যাপন না করে সেই দিকে নজর রেখে যুবক-তরুণদের দেশের সম্পদ হিসেবে পড়তে সহায়তা করার চেষ্টা করবো।

আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে সামনে সাংবাদিকদের সঙ্গে এক আলোচনায় তিনি একথা বলেন। 
 
এদিকে যশোর ৪ আসনের সাধারণ মানুষ ও স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরাও মনে করছেন, খাজা মেহেদী শিকদার জুলাই বিপ্লবের সময় পুলিশের গুলি ও ছাত্রলীগের হামলার শিকার হয়েছেন। তিনি একজন প্রথম সারির ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের যুদ্ধ হিসেবে বিভিন্ন মহলে পরিচিতি লাভ করেছেন। তাছাড়া নানা কারণে তার জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। বিশেষ করে তরুণ সমাজ ও সাধারণ জনগণ তাকে দেখছেন স্বচ্ছ রাজনীতির প্রতীক হিসেবে। সেই কারণেই খাজা শিকদার যশোর- ৪ আসন থেকে এমপি পদপ্রার্থী হিসেবে নিজেকে ঘোষণা করেছেন এবং নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। 

সাংবাদিকদের সঙ্গে আলোচনায় খাজা শিকদার বলেন, “দল ও এলাকার জনগণ যদি আমাকে সুযোগ দেয়, তবে মানুষের আস্থা ও ভালোবাসাকে মূল শক্তি হিসেবে নিয়ে যশোর-৪ আসনের সার্বিক উন্নয়নে কাজ করবো। তিনি উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে জানান; যুব সমাজের জন্য আধুনিক উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ করবো। নারীর কর্মসংস্থান সৃষ্টির কার্যকর পদক্ষেপ নেবো। মাদকমুক্ত সমাজ গঠনে বিশেষ উদ্যোগ গ্রহণ করবো। অবহেলিত এলাকার রাস্তা-ঘাট ও অবকাঠামো সংস্কার করবো। সাধারণ মানুষের দুঃখ-দুর্দশা লাঘবের উদ্যোগ নেবো।

এদিকে যশোর ৪ আসনের একাধিক ব্যক্তি ও স্থানীয়রা বলছেন- তার রাজনৈতিক ত্যাগ, সততা ও অঙ্গীকারের কারণে খাজা শিকদার ইতোমধ্যেই জনগণের কাছে আস্থার প্রতীক হয়ে উঠেছেন। তৃণমূলের কর্মী থেকে শুরু করে সাধারণ ভোটার পর্যন্ত অনেকেই মনে করছেন, তিনি প্রার্থী হলে যশোর-৪ আসনে উন্নয়ন ও পরিবর্তনের নতুন দুয়ার উন্মোচিত হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status