ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৮ অক্টোবর ২০২৬ ● ১২ কার্তিক ১৪৩৩
ঘুমধুমের তুমব্রু থেকে ৩০ হাজার পিস ইয়াবা ট‌্যাবলেটসহ দুই পাচারকারী আটক
শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ‌্যংছড়ি
প্রকাশ: Thursday, 18 September, 2025, 5:22 PM

ঘুমধুমের তুমব্রু থেকে ৩০ হাজার পিস ইয়াবা ট‌্যাবলেটসহ দুই পাচারকারী আটক

ঘুমধুমের তুমব্রু থেকে ৩০ হাজার পিস ইয়াবা ট‌্যাবলেটসহ দুই পাচারকারী আটক

নাইক্ষ‌্যংছড়ি উপজেলার সীমান্তের  ঘুমধুমের তুমব্রু মধ‌্যম পাড়া থেকে ৩৪ বিজিবির মাদক বিরোধী অভিযানে ৩০ হাজার পিস ইয়াবা ট‌্যাবলেটসহ ২ পাচারকারীকে আটক করেছে তুমব্রু বিজিবির সদস‌্যরা। 

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর ) রাত আনুমানিক  দেরটার দিকে  গোপন সংবাদের ভিত্তিতে তুমব্রু সীমান্তের মধ্যপাড়া এলাকায় বিজিবি টহল জোরদার করে। এসময় মিয়ানমার দিক থেকে ৩ জন ব্যক্তি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের দিকে এগিয়ে আসলে বিজিবি সদস্যরা তাদের আটকানোর চেষ্টা করে। বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা একটি ব্যাগ ফেলে পালিয়ে যাওয়ার সময় ২ জন আসামীকে ইয়াবা ট‌্যাবলেট ও পাচারকাজে ব‌্যবহারিত ২ টি মোবাইল ফোনসহ আটক করতে সক্ষম হয় বিজিবি। 

ইয়াবাসহ গ্রেফতারকৃত আসামীরা হল: নাইক্ষ‌্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু মধ‌্যম পাড়ার বখতিয়ার  আহাম্মদের পুত্র মোঃ আরফান অপি  (১৯) অপর ব‌্যক্তি কুতুপালং ক্যাম্প-৭, ব্লক-সি-১১- এর বাসিন্দা আবুল বাশার এর পুত্র মোঃ জিয়াবুল হক (৩৬)। 

১৮ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টায়  কক্সবাজার ব্যাটালিয়নের ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম  পিএসসি এ তথ্য নিশ্চিত করে তিনি  বলেন, আটককৃত আসামীদেরকে ইয়াবা ও মোবাইলসহ প্রচলিত আইন অনুযায়ী থানায় মামলা দায়ের করতে পুলিশের নিকট সোপর্দের কার্যক্রম পক্রিয়াধীন। বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তিনি  আরো বলেন, পালাতক মাদক চোরা কারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে জানান। 

উল্লেখ্য:  কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা এবং মাদকসহ নানা অবৈধ কার্যক্রম দমনে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে আসছে। এসব অভিযানের মাধ্যমে কক্সবাজারবাসী ও নাইক্ষ‌্যংছড়ি'র মধ্যে আস্থা ও স্বস্তি ফিরে এসেছে বলে মনে করছেন সুশিল সমাজ। 




« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status