|
দেশের বাজারে এলো নতুন টেক লাইফস্টাইল ব্র্যান্ড মুভার
নতুন সময় ডেস্ক
|
![]() দেশের বাজারে এলো নতুন টেক লাইফস্টাইল ব্র্যান্ড মুভার মুভার ব্র্যান্ডের পণ্য লাইনআপে প্রধানত স্মার্ট ওয়াচ এবং অডিও ডিভাইস পাওয়া যাচ্ছে। আধুনিক ফিচারসমৃদ্ধ ডিভাইসগুলোর মধ্যে মুভার ক্লাসিক স্মার্টওয়াচে রয়েছে স্টাইল এবং পারফরমেন্সের অনন্য সংমিশ্রণ। ডিভাইসটিতে রয়েছে ১ দশমিক ৮৫ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে-সহ স্মার্ট ফিচারস। যেমন- ব্লুটুথ কলিং এবং হেলথ ট্র্যাকিং সিস্টেম। এতে ১৮০ দিনের ওয়ারেন্টি দেওয়া হচ্ছে। অন্যদিকে, মুভার কার্ভ স্মার্টওয়াচে ২ দশমিক ১ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, আইপি৬৭ ওয়াটারপ্রুফ রেটিং এবং ১০০+ স্পোর্টস মোড রয়েছে। এটি স্ট্যান্ডবাই টাইম দেয় ৩০ দিন পর্যন্ত। এই ওয়াচটি টেকটাইমের মার্কেট চ্যালেঞ্জ অফারে ৩ হাজার ৩৯৫ টাকায় পাওয়া যাচ্ছে। জেনফিট-৭ স্মার্টওয়াচটি যেনো সাধ্যের মধ্যে সবকিছু। স্মার্টওয়াচটিতে ২ দশমিক ০১ ইঞ্চি এইচডি ডিসপ্লে, এলুমিনিয়াম ফ্রেম, এআই অ্যাসিস্ট্যান্ট এবং কমপ্লিট হেলথ স্যুট ট্র্যাকিং ফিচার রয়েছে। যেমন- হার্ট রেট, স্লিপ মনিটরিং এবং অক্সিজেন লেভেল মাপা যাবে এটি দিয়ে। অডিও পণ্য লাইনে মুভার সোনিক ইয়ারবাডস উল্লেখযোগ্য, যাতে ডুয়াল মাইক, অ্যাকটিভ নয়েজ ক্যান্সেলেশন (এএনসি)-সহ এনভায়রনমেন্টাল নয়েজ ক্যান্সেলেশন (ইএনসি), লো ল্যাটেন্সি গেমিং মোড এবং সিঙ্গেল চার্জে ৭ ঘণ্টা পর্যন্ত প্লে-টাইম রয়েছে। এসব ফিচার মুভার তরুণদের কাছে আকর্ষণীয় করে তুলেছে। মুভারের ওয়েবসাইট (www.movr.store) ছাড়াও পণ্যগুলো পিকাবু, দারাজ, রকমারিসহ অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে। দেশীয় ব্যান্ড মুভার টেক ও লাইফস্টাইল ইন্ডাস্ট্রিকে বুস্ট করছে, যা ভবিষ্যতে আরও উদ্ভাবনী প্রযুক্তি পণ্য নিয়ে আসবে। এই ব্র্যান্ড থেকে গ্রাহকরা এখন সাশ্রয়ী মূল্যে উঁচুমানের লাইফস্টাইল পণ্য পাচ্ছেন। 'টেকটাইম' প্রতিষ্ঠানটি মুভার ব্র্যান্ডের স্মার্ট ওয়াচ ও অডিও ডিভাইস-সহ অন্যান্য ব্রান্ডের পণ্য অফলাইন এবং অনলাইনা বাজারজাত করছে। টেকটাইমের প্রতিষ্ঠাতা সাকিব আরাফাত এই উদ্যোগের মাধ্যমে দেশে প্রযুক্তি পণ্য সরবরাহ খাতে নতুন মাত্রা যোগ করেছেন। নেটিজেনদের কেনাকাটাকে সহজ করতে টেকটাইমের অনলাইনেও মুভারের পণ্যগুলো পাওয়া যাচ্ছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কৃষক দলের পদধারী নেতা হয়ে মহানগর মহিলা কলেজে একক আধিপত্য বিস্তার সহযোগী অধ্যাপক সেলিমের বিরুদ্ধে
আলফাডাঙ্গায় পানাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি'র নির্বাচন স্থগিত ও কারণ দর্শানোর নোটিশ
মাদক ঠেকাতে দীঘিনালা পুলিশের সঙ্গে জনসম্পৃক্ততার আহ্বান
সাজেক বাঘাইহাট জোনের উদ্যোগে ওয়ার্কশপ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্টিত
