ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৬ আগস্ট ২০২৬ ১ ভাদ্র ১৪৩৩
বিনা মূল্যে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, যেভাবে পাবেন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 16 August, 2026, 4:21 PM

বিনা মূল্যে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, যেভাবে পাবেন

বিনা মূল্যে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, যেভাবে পাবেন

দিনকে দিন বেড়েই চলেছে এইআই দিয়ে তৈরি ভুয়া প্রোফাইল, ছবি, ভিডিও, নানা রকম গুজব। এর ফলে ছড়াচ্ছে বিভ্রান্তি এবং নানা সমস্যা।

ব্যক্তি পর্যায় থেকে শুরু করে প্রতিষ্ঠান বিভিন্নভাবে হচ্ছে প্রতারিত। এসব রুখতে বড় পরিবর্তন আনতে যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। 

প্রতিষ্ঠানটি প্রকৃত ব্যবহারকারী শনাক্ত করতে বিনা খরচে ভেরিফায়েড ব্যাজ চালু করতে যাচ্ছে। তবে এই ব্যাজ পেতে ব্যবহারকারীকে সেলফি ভিডিও যাচাই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

টেক জায়ান্ট প্রতিষ্ঠান মেটা জানায়, এই ভেরিফায়েড ব্যাজ দেখাবে ফেসবুক প্রোফাইলের ব্যবহারকারী আসলেই মানুষ কিনা। তবে মেটার সাবস্ক্রিপশন সার্ভিস মেটা ভেরিফায়েডের চেয়ে ভিন্ন। এটি সাধারণ ব্যবহারকারীদের জন্য চালু করা হচ্ছে। নতুন এই ফেসবুক ভেরিফায়েড ব্যাজটি বিনা মূল্যে প্রদান করা হবে।

বিনা মূল্যে ফেসবুক আইডি ভেরিফাই করার নিয়ম
মেটার নতুন ভেরিফায়েড ব্যাজ পেতে হলে ব্যবহারকারীকে অবশ্যই নিজের সেলফি ভিডিও ধারণ করতে হবে। সেই ভিডিও অ্যাকাউন্ট মালিকের ছবির সঙ্গে মিলিয়ে পরিচয় যাচাই করবে।

ভেরিফাই ব্যাজ পাবেন যারা
ফেসবুকে ভেরিফাই ব্যাজ পেতে হলে ব্যবহারকারীকে অবশ্যই কয়েকটি শর্ত পূরণ করতে হবে। এর মধ্যে রয়েছে,ব্যবহারকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে।অ্যাকাউন্টটি ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড অনুযায়ী ভালো অবস্থায় থাকতে হবে।

প্রতারণা, ভুয়া পরিচয় বা সন্দেহজনক কার্যকলাপের ইতিহাস থাকা যাবে না।এই প্রক্রিয়ায় পরিচয় যাচাইয়ে সফল হতে হবে। পরিচয় যাচাই সম্পন্ন হলে ব্যাজটি ফেসবুকের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দেখা যাবে। যেমন প্রোফাইল, মার্কেটপ্লেস, গ্রুপ ও ফেসবুক ডেটিং।

মেটা জানায়, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের মাধ্যমে এখন খুব সহজেই ভুয়া ছবি, ভুয়া পরিচয় এবং বিশ্বাসযোগ্য প্রোফাইল তৈরি করা যাচ্ছে। এসব ব্যবহার করে প্রতারণা, জালিয়াতি এবং ভুয়া অ্যাকাউন্টের সংখ্যা বাড়ছে। নতুন ‘ফেসবুক ভেরিফায়েড’ ব্যাজের মাধ্যমে ব্যবহারকারীরা অন্তত বুঝতে পারবেন, যার সঙ্গে যোগাযোগ করছেন তিনি একজন বাস্তব ব্যক্তি কি না। তবে মেটা স্পষ্ট করেছে, এই ব্যাজ কোনো ব্যক্তির সততা বা বিশ্বাসযোগ্যতার নিশ্চয়তা দেয় না। এটি শুধু পরিচয় যাচাইয়ের প্রমাণ। তাই অনলাইনে লেনদেন বা ব্যক্তিগত তথ্য শেয়ার করার আগে সব সময় সতর্ক থাকা প্রয়োজন।

তবে নতুন এই ‘ফেসবুক ভেরিফায়েড ব্যাজ’ ধাপে ধাপে চালু করা হবে বলে জানিয়েছে মেটা। নির্বাচিত কয়েকটি দেশে চালুর পর পর্যায়ক্রমে বিশ্বের অন্যান্য দেশেও ফিচারটি সম্প্রসারণ করা হবে। তবে কোন কোন দেশে প্রথমে চালু হবে, সে বিষয়ে এখনো জানা যায়নি।

এআই প্রযুক্তির ব্যাপক প্রসারের সঙ্গে অনলাইনে ভুয়া পরিচয়ের ঝুঁকিও বৃদ্ধি পাচ্ছে। ভুয়া পরিচয় ব্যবহার করে ভুয়া আইডি থেকে গুজব ও প্রচারণার প্রবণতাও বৃদ্ধি পাচ্ছে। এমন পরিস্থিতিতে সাধারণ ব্যবহারকারীদের জন্য বিনা মূল্যের পরিচয় যাচাই ব্যবস্থা চালু করা ফেসবুকের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে।

সূত্র : এনগ্যাজেট

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status