|
কুড়িগ্রামে বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
|
![]() কুড়িগ্রামে বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মো: ইসমাইল হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক (অ:দা:) মো: আব্দুল হালিম, পল্লী সেবা যুব উন্নয়ন সংস্থার পরিচালক মো. শহিদুল ইসলাম শিমুল। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের নবাগত নির্বাহী কর্মকর্তা মো. পারভেজ রহমান, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা সরকার, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আজগর আলী, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সিনিয়র প্রোগ্রাম অফিসার সনজিৎ গাইন, প্রোগ্রাম অফিসার মারিওমাদি, পল্লী সেবা যুব উন্নয়ন সংস্থার প্রধান উপদেষ্ঠা মো: আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক মোছা: শাহনাজ পারভীন সহ বিভিন্ন এলাকা থেকে আগত অভিভাবক ও সংস্থার কর্মকর্তা-কর্মচারীগণ। এ সময় বক্তারা বাল্য বিবাহের ফলে একটি পরিবার, সমাজ ও জাতির উপর কিরুপ সমস্যার সৃষ্ঠি হয় তা নিয়ে আলোচনা করেন এবং এর থেকে বিরত থাকার আহ্বান জানান। এছাড়াও নিজেদের প্রতিষ্ঠিত হওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ ও সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি অফিস ও সংস্থাগুলোর সাথে যোগাযোগ রাখার পরামর্শ দেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
