|
প্রথম ভারতীয় সিরিজের ফার্স্ট লুকে হইচই ফেলে দিলেন আরিফিন শুভ
নতুন সময় প্রতিবেদক
|
![]() প্রথম ভারতীয় সিরিজের ফার্স্ট লুকে হইচই ফেলে দিলেন আরিফিন শুভ যারা ওটিটির খোঁজ খবর রাখেন তারা জানেন, সনি লিভ বাংলাদেশেও তাদের কার্যক্রম পরিচালনা করেছিল। কিন্তু অল্প দিনের মাথায় তা বন্ধ হয়ে যায়। ফলে এমন একটি জনপ্রিয় প্ল্যাটফর্মে বাংলাদেশি তারকাদের কাজের সুযোগ বিনষ্ট হয়। তবে এবার ভারতের সনি লিভের জন্য কাজ করেছেন ঢালিউডের অন্যতম জনপ্রিয় নায়ক আরিফিন শুভ। খবরটি অনেকের কাছে নতুন, আবার কেউ কেউ আগেই জেনেছেন। তবে একেবারেই নতুন খবর হলো, জানা গেছে শুভ অভিনীত সেই ওয়েব সিরিজের নাম ও তার ফার্স্ট লুক। সনি লিভ অ্যাপের ইউটিউব চ্যানেলে ১৬ ঘণ্টা আগে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। এটি মূলত তাদের নির্মিত ২০২৫ সালের সকল কনটেন্টের ঝলক দিয়ে তৈরি। সেখানের আপকামিং সিরিজের তালিকায় দেখা গেলো আরিফিন শুভর সিরিজটি। ওই ভিডিওতেই জানা যায়, সিরিজটির নাম ‘জ্যাজ সিটি’। আর এতে একেবারেই ভিন্ন একটি লুকে দেখা যাচ্ছে শুভকে। তার বিপরীতে দেখা গেছে কলকাতার আবেদনময়ী নায়িকা সৌরসিনীকে। সনি লিভের ওই ভিডিওতে শুধু বাংলা নয়, হিন্দি, তামিল, তেলেগু, মালায়ালাম, মারাঠি ভাষার নতুন সিরিজের ঝলক দেখা গেছে। সিরিজগুলোতে রাভিনা ট্যান্ডন, প্রভুদেবা, তৃষা কৃষ্ণান, অনুরাগ ক্যাশপ, হুমা কুরেশি, শেতা বসু, মানব কল, বারুণ শর্মাসহ অনেক জনপ্রিয় তারকা অভিনয় করেছেন। তবে কমেন্ট বক্সে সবচেয়ে বেশি আগ্রহ দেখা গেছে আরিফিন শুভকে নিয়ে। ভিডিও থেকে শুভর স্ক্রিনশট শেয়ার করে ফেসবুকে এক নেটিজেন লিখেছেন, আমাকে যদি কেউ জিজ্ঞেস করে- বর্তমানে ভারতের সবচেয়ে মানসম্মত কনটেন্ট কোন ওটিটি বানায়, আমি এক মুহূর্ত দেরি না করে বলব সনি লিভ। আর তাদের আসন্ন সিরিজ জ্যাজ সিটিতে মুখ্য চরিত্রে আমাদের আরিফিন শুভ। কনটেন্ট ভালো হওয়ার সম্ভাবনা খুব বেশি, কারণ সনি লিভের কনটেন্ট কখনোই হতাশ করে না।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
চরভদ্রাসন থানায় নবাগত ওসি হিসেবে যোগদান করলেন মোঃ সফর আলী
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
