ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
শিবগঞ্জে ভুক্তভোগী ওবায়দুরের পাল্টা সংবাদ সম্মেলন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 7 September, 2025, 8:34 PM

শিবগঞ্জে ভুক্তভোগী ওবায়দুরের পাল্টা সংবাদ সম্মেলন

শিবগঞ্জে ভুক্তভোগী ওবায়দুরের পাল্টা সংবাদ সম্মেলন

বগুড়ার শিবগঞ্জে আটমূল ইউনিয়নের বারাম দেউল গ্রামের ভুক্তভোগী ওবাইদুর রহমান লিখিত সংবাদ সম্মেলন করেছে। রবিবার বিকেলে শিবগঞ্জ উপজেলার জাতীয় অনলাইন প্রেসক্লাবে তিনি এ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, সম্প্রতি এশিয়ান টেলিভিশন ও বগুড়া থেকে প্রকাশিত বিভিন্ন পত্রিকাসহ গণমাধ্যমে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে “এক কৃষকের বসত বাড়ি ভাংচুরের অভিযোগ উঠছে” মর্মে যে সংবাদ প্রকাশিত হয়। তা উদ্দেশ্যমূলক ও ভিত্তিহীন।

প্রকৃত ঘটনা এই যে, কৃষক ওহাব এর স্ত্রী ছকিনা বেগমের নিকট থেকে দোপাড়া মৌজার ৮২৩ নং খতিয়ানের ৫৫৭ নং দাগের সোয়া দুই শতক জমি আমি ক্রয় করি। আমার প্রতিপক্ষ ছকিনা বেগম ও তার স্বামী অসহায় হওয়ায় এবং তাদের মাথা গোজার মত ঠাঁই না থাকায় মানবিক দিক বিবেচনা করে তাদেরকে আমার ক্রয়কৃত জায়গায় বসবাস করার জন্য সুযোগ করে দেই। ছকিনা বেগম সতীন মঞ্জুয়ারা বেগম অভাবের তাড়নায় কোন কাজ না থাকায় এবং আমাদের প্রতিবেশী হওয়ার কারণে আমি তাকে  আমার বাড়ীতে গৃহকর্মী হিসাবে কাজ করার সুযোগ করে দেই এবং তার থাকা খাওয়ার ব্যবস্থা করি।

দীর্ঘদিন পূর্বে মাটি দ্বারা বসত বাড়ি নির্মাণ করায় বর্তমানে টিনের ছাউনীতে মরিচা ধরে নষ্ট হয়েছে এবং বসবাস করার অনুপযোগী হয়ে দাড়িয়েছে। বিধায় প্রতিপক্ষরা বাড়ি ছেড়ে অন্যত্র চলে যায়।  বর্ষা মৌসুমে বৃষ্টি হলে যে কোন সময় মাটি  দেয়াল ধ্বসে প্রাণহানির মত ঘটনা ঘটতে পারে। বিষয়টি আমার নজরে  আসলে আমি ক্রয়কৃত জায়গায় জড়াজীর্ণ বসত বাড়ি সংস্কার করার প্রয়োজনীয়তা অনুভব করি। সেই মোতাবেক  ২সেপ্টেম্বর সকাল ৯ ঘটিকার সময় আমার জায়গায় জড়াজীর্ণ বাড়ি সংস্কার কাজ করতে থাকি। এলাকার কিছু স্বার্থন্বেশী মহলের কু-প্ররোচনায় আমার প্রতিপক্ষরা আমাকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে ভিত্তিহীন ও উদ্দেশ্যেমূলক সংবাদ পরিবেশন করে। 

প্রতিপক্ষরা আমার বিরুদ্ধে থানা পুলিশ কে মিথ্যা তথ্য দিয়ে ঘটনাস্থলে নিয়ে যান। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং আমার কাগজপত্রাদি পর্যালোচনা করেন। এর পরেও  প্রক্ষিপক্ষ ওহাব আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে সংবাদ সম্মেলন করে। আপনাদের মাধ্যমে আমি আমার ক্রয়কৃত জায়গা বুঝিয়ে দেওয়ার অনুরোধ করছি। আমি ভিত্তিহীন সংবাদ সম্মেলন ও প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রতিপক্ষ আমাকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার জন্য উঠে পড়ে লেগেছে। ভবিষ্যতে  প্রতিপক্ষ  যদি আমার বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট তথ্য সরবরাহ করে এবং আমাকে সম্মানহানি করার চেষ্টা করে তাহলে প্রতিপক্ষের বিরুদ্ধে আইনের আশ্রয় নিবো।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status