ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সভাপতি গ্রেফতার
মো: আতিকুল ইসলাম শাওন, ময়মনসিংহ
প্রকাশ: Sunday, 7 September, 2025, 8:37 PM

ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সভাপতি গ্রেফতার

ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সভাপতি গ্রেফতার

রবিবার (৭ সেপ্টেম্বর) বিকালে ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির (জাপা) সভাপতি জাহাঙ্গীর আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ। নগরীর মোহাম্মদ আলী রোডের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ওসি মহিদুল ইসলাম জানান, "বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের ১৯ জুলাই নগরীর মিন্টু কলেজ এলাকায় গুলিতে কলেজছাত্র রেদোয়ান হোসেন সাগর নিহত হন।


পরে এ ঘটনায় একাধিক হত্যা মামলা হয়েছে। ওই মামলার অন্যতম আসামী ছিলেন জাহাঙ্গীর আহমেদ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে জাহাঙ্গীর আহমেদকে আদালতে পাঠানো হবে বলে জানান ওসি।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status