|
গাজীপুরে কাঁচাবাজারে ভয়াবহ আগুন
নতুন সময় প্রতিনিধি
|
![]() গাজীপুরে কাঁচাবাজারে ভয়াবহ আগুন বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে চৌরাস্তার চৌরাস্তা মুদিখানা মার্কেটের কাঁচাবাজারে ওই আগুন লাগে। স্থানীয় সূত্র জানা গেছে, ভোর পৌনে ৬টার দিকে চৌরাস্তা মুদিখানা মার্কেটে হঠাৎ করেই ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকান ও স্থাপনায় ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়৷ ফায়ার সার্ভিস জানায়, বৃহস্পতিবার সকাল ৬ টার দিকে আব্দুস সুহানের কাঁচাবাজার ও মার্কেটে ভয়াবহ আগুন লাগে। খবর পেয়ে ভোগড়া মডান ফায়ার সার্ভিস থেকে ৩ ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। আগুনের ভয়াবহতা বাড়তে থাকায় পরে জয়দেবপুর থেকে আরও দুই ইউনিটসহ মোট পাঁচটি ইউনিট আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছে। ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ মামুন গণমাধ্যমকে বলেন, খবর পাওয়ার পরই ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
রাজধানীতে অনার-২০০ স্মার্টফোনে বিস্ফোরণ, নিরাপত্তা নিয়ে আতঙ্ক
দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ৪৬৭ জন পেলেন চিকিৎসা ও ওষুধ
অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় খাগড়াছড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রথের চাকা ঘুরতেই উৎসবের আমেজে গাজীপুর, শুরু শতাব্দীপ্রাচীন মানিক্য মাধবের রথযাত্রা ও ২০ দিনের মেলা
বাগমারায় ১০০ দিনে অপরাধ দমনে সক্রিয় ওসি জিল্লুর রহমান
কুড়িগ্রামের রাজারহাটে সরকারি রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১, আহত ২ এবং ১১ জন আটক
পাইকগাছায় ভেঙে পড়েছে কমিউনিটি ক্লিনিক: প্রাথমিক বিদ্যালয় কক্ষে চলছে স্বাস্থ্য সেবা কার্যক্রম!
তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু
