ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
চাঁপাইনবাবগঞ্জে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা
এস এম সাখাওয়াত জামিল দোলন
প্রকাশ: Monday, 1 September, 2025, 9:47 PM
সর্বশেষ আপডেট: Monday, 1 September, 2025, 9:49 PM

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে জেলা শহরের পৌর পার্কে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু হয় প্রতিষ্ঠা বার্ষিকীর শোভাযাত্রা।

জেলা বিএনপির আয়োজনে সেখানে থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নবাবগঞ্জ জেলা আদর্শ স্কুলে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক গোলাম জাকারিয়া, সদস্য সচিব রফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ন আহবায়ক এ্যাডভোকেট রফিকুল ইসলাম টিপু প্রমুখ।

বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে দেশ ও জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা,  গণতন্ত্র ও সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে বিএনপির ৩১ দফা কর্মসূচি অত্যন্ত সময়োপযোগী। আর তাই সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির জন্য লিফলেট বিতরণের মাধ্যমে চলমান আন্দোলনে সবাইকে সম্পৃক্ত হবার আহ্বান জানানো হয় প্রতিষ্ঠা বার্ষিকীর সংক্ষিপ্ত পধসভায়। এ সময় জেলা, উপজেলা বিএনপি, যুুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের নেতাকর্মীরা অংশ নেন। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status