ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
নাটোরে জনসেবা হাসপাতালের মালিকের নিজ চেম্বারে গলাকাটা মরদেহ উদ্ধার।
মোঃ রাসেল নাটোর
প্রকাশ: Monday, 1 September, 2025, 6:26 PM

নাটোরে জনসেবা হাসপাতালের মালিকের নিজ চেম্বারে গলাকাটা মরদেহ উদ্ধার।

নাটোরে জনসেবা হাসপাতালের মালিকের নিজ চেম্বারে গলাকাটা মরদেহ উদ্ধার।

নাটোরে জনসেবা হাসপাতালের স্বত্বাধিকারী, ডক্টর এসোসিয়েশন (DAB) এর সাধারণ সম্পাদক  ও জেলা জিয়া পরিষদের সিনিয়র সহ-সভাপতি ডা. মো. আমিরুল ইসলামকে গলাকাটা অবস্থায় মৃত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে শহরের মাদরাসা মোড় এলাকায় অবস্থিত জনসেবা হাসপাতালের তৃতীয় তলায় নিজের কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

হাসপাতাল সূত্রে জানা যায়, ডাক্তার আমিরুল ইসলাম সারারাত বেশ কয়েকটি অপারেশন শেষে সকালে হাসপাতালের তৃতীয় তলায় নিজ কক্ষে বিশ্রাম নিচ্ছিলেন। দুপুর দুইটার দিকে হাসপাতালের অন্যান্য স্টাফরা ডাক্তারকে ডাকাডাকি করলেও ভেতর থেকে কোনো সাড়া পাননি। একপর্যায়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে তারা তার গলাকাটা মরদেহ দেখতে পান। পরে দ্রুত পুলিশকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে নাটোর জেলা পুলিশ, ডিবি পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বিভিন্ন আলামত সংগ্রহ করে।

এ বিষয়ে   নাটোরের পুলিশ সুপার মো. আমজাদ হোসেন বলেন—খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে প্রাথমিক তদন্ত করেছি। ঘটনাটি একটি হত্যাকাণ্ড বলে ধারণা করছি। ঘটনাস্থল থেকে প্রযুক্তিগত তথ্য ও বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। খুব দ্রুতই জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status