ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
সোনারগাঁয়ে ৭ বছরের শিশুর মরদেহ উদ্ধার
মোঃ নুর নবী জনি
প্রকাশ: Monday, 1 September, 2025, 5:44 PM

সোনারগাঁয়ে ৭ বছরের শিশুর মরদেহ উদ্ধার

সোনারগাঁয়ে ৭ বছরের শিশুর মরদেহ উদ্ধার

নিখোঁজের একদিন পর নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে ৭ বছরের অবুজ শিশু মোস্তাকিমের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। সোমবার সকালে উপজেলার বৈদ্যোর বাজার ইউনিয়নের মারীখালী নদ থেকে ভাসমান অবস্থায় ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত মোস্তাকিম উপজেলার বৈদ্যোর বাজার ইউনিয়নের সাতভাইয়াপাড়া এলাকার ফল ব্যবসায়ী রাসেল মিয়ার ছেলে। স্থানীয় এলাকাবাসী জানায়, গত শনিবার নিখোঁজ হওয়ার পর শিশুটির বাবা সোনারগাঁ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। 

পরে সোমবার সকালে নদে ভেসে ওঠে তার মরদেহ। তিন মাস আগে মোস্তাকিমের মা কোহিনূর বেগম পরকীয়া প্রেমিকের সঙ্গে চলে যাওয়ার পর থেকে বাবা ও দাদার কাছেই থাকতো শিশু মোস্তাকিম।

কলাগাছিয়া নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক (ইন্সপেক্টর) সালেহ আহমেদ পাঠান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য হস্তান্তর করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status