|
গাজীপুরে মাদক ব্যবসায়ীর হুমকিতে পরিবার, জিডির পরও চলছে নির্যাতন — প্রবাস যাত্রা থামিয়ে দেওয়ার হুমকি
নতুন সময় প্রতিনিধি
|
![]() গাজীপুরে মাদক ব্যবসায়ীর হুমকিতে পরিবার, জিডির পরও চলছে নির্যাতন — প্রবাস যাত্রা থামিয়ে দেওয়ার হুমকি ভুক্তভোগী ভাষ্য অনুযায়ী,“আমি গাজীপুর সদর থানায় অভিযোগ করেছি, এরপর থেকেই তারা হুমকি দিয়ে যাচ্ছে। বলেছে, আমার বাসায় বা দোকানে মাদক রেখে পুলিশ দিয়ে ধরিয়ে দেবে। তারা আমাকে ফাঁসানোর জন্য পরিকল্পনা করছে। এমনকি আমার হাজবেন্ডের ১০ সেপ্টেম্বর বিদেশ যাওয়ার ফ্লাইট আছে, তাও বন্ধ করে দেবে বলে হুমকি দিচ্ছে। মামলা দিয়ে জেলে পাঠানোর হুমকিও দিচ্ছে।” ভুক্তভোগী আরও বলেন,“এলাকায় অবাধে মাদক বিক্রি হচ্ছে। এর ফলে আমাদের যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। আমি প্রতিবাদ করায় এখন আমার পরিবার আতঙ্কে দিন কাটাচ্ছে।” এ বিষয়ে গাজীপুর সদর থানার সেকেন্ড অফিসার উজ্জ্বল বলেন,“অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” স্থানীয়দের ভাষ্যমতে, অভিযুক্ত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরেই এলাকায় সক্রিয়। বিভিন্ন সময় প্রশাসনের দৃষ্টি এড়িয়ে তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এখন তারা ভয়ে কেউ মুখ খুলতে চায় না। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
