ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কুড়িগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Monday, 1 September, 2025, 5:08 PM

কুড়িগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কুড়িগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কুড়িগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।  এ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও অন্যান্য কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। 

আজ ১ সেপ্টেম্বর সোমবার দিবসটি পালন উপলক্ষে সকাল থেকে বিভিন্ন  কর্মসূচির শুরুতে জেলা শহরের দলীয় কার্যালয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দিনের কর্মসূচি শুরু হয়। দুপুরে দলীয় কার্যালয় হতে আনন্দ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে   মিছিল র‌্যালিতে ও পথসভা করে।

উৎসবমুখর পরিবেশে মিছিল র‌্যালি ও পথসভায় হাজার হাজার নেতাকর্মী উপস্থিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কুড়িগ্রাম জেলা শাখার আহবায়ক মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, ও অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, জেলা মহিলা দলের সভানেত্রী রেশমা সুলতানা, সাধারণ সম্পাদক মোসলেমা আক্তার মিলি, জেলা যুবদলের সভাপতি মোঃ রায়হান কবীর, সাধারণ সম্পাদক মোঃ নাদিম হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি মোঃ আমিমুল এহসান, সাধারণ সম্পাদক মোঃ হাসান যুবায়ের হিমেলসহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

পথসভার বক্তব্যে জেলা বিএনপির আহবায়ক মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা জানান, নৈরাজ্য সৃষ্টি করে নির্বাচন বানচালের ষড়যন্ত্র আমাদের রুখতে হবে। আমরা কুড়িগ্রাম জেলা বিএনপির সবাই ঐক্যবদ্ধ আছি, যারা ভাবছেন আমাদের মধ্যে ঐক্য নেই, তারা ভূল ভাবছেন। আমরা সকল প্রকার ষড়যন্ত্র ঠেকাতে আগামীতেও ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status