ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
তারাগঞ্জে খুন হওয়া ইরফান বাবুর পিতাকে অটো ভ্যান প্রদান তারাগঞ্জ উপজেলা প্রশাসনের
শরীফ মেহেদী হাসান, তারাগঞ্জ
প্রকাশ: Monday, 1 September, 2025, 4:17 PM

তারাগঞ্জে খুন হওয়া ইরফান বাবুর পিতাকে অটো ভ্যান প্রদান তারাগঞ্জ উপজেলা প্রশাসনের

তারাগঞ্জে খুন হওয়া ইরফান বাবুর পিতাকে অটো ভ্যান প্রদান তারাগঞ্জ উপজেলা প্রশাসনের

উপজেলার কুর্শা ইউনিয়নের ঘরিনামপুরে নির্মমভাবে খুন হওয়া ইরফান বাবুর দরিদ্র পিতা শফিকুল ইসলামকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৬০ হাজার টাকা মূল্যের একটি অটো ভ্যান প্রদান করা হয়েছে। আজ সোমবার (১সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে নির্বাহী কর্মকর্তা রুবেল রানা তাঁর হাতে এই ভ্যানটি তুলে দেন। এ সময় অন্যান্য সরকারি কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৮ জুলাই রাতে সয়ার ইউনিয়নের বুড়িরহাট চারলিয়া এলাকার শফিকুল ইসলামের ছেলে ইরফান বাবু (২০) নিখোঁজ হন। পরদিন ২৯ জুলাই সকালে ঘরিনামপুর বুড়াপীরের ডাঙ্গা এলাকায় খবির উদ্দিনের পুকুরপাড় থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status