ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
জিয়ার আদর্শ, খালেদার ত্যাগ ও তারেকের নেতৃত্বে বিশেষ অবস্থানে বিএনপি: আফরোজা খান রিতা
হাসান শিকদার, মানিকগঞ্জ
প্রকাশ: Monday, 1 September, 2025, 3:39 PM

জিয়ার আদর্শ, খালেদার ত্যাগ ও তারেকের নেতৃত্বে বিশেষ অবস্থানে বিএনপি: আফরোজা খান রিতা

জিয়ার আদর্শ, খালেদার ত্যাগ ও তারেকের নেতৃত্বে বিশেষ অবস্থানে বিএনপি: আফরোজা খান রিতা

বিএনপি'র চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের অন্যতম সদস্য মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খান রিতা বলেছেন: " শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগ ও জনাব তারেক রহমানের নেতৃত্ব এই তিন এর সমন্বয়ে বিএনপি আজ এক বিশেষ অবস্থানে চলে গিয়েছে। আমাদের সবাইকে মিলে এখন ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। মনে রাখতে হবে বিএনপি শুধু একটি রাজনৈতিক দল নয় বিএনপি বাংলাদেশের মানুষের আকাঙ্খার প্রতীক।

আজ  ১ সেপ্টেম্বর সোমবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জ জেলা বিএনপি আয়োজিত মিছিল পরবর্তী সমাবেশে এ কথা বলেন মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক আফরোজা খান রিতা।

এ সময় রিতা আরও বলেন," বিগত ১৬টি বছর বিএনপি নেতাকর্মীরা হাসিনা সরকারের সকল অপকর্মের প্রতিবাদ জানিয়ে জেল জুলুম ও নানা ধরনের নির্যাতনের শিকার হয়েছে। বিএনপি নেতাকর্মীরা তবুও সাহসিকতার সাথে রাজপথে থেকে আন্দোলন করেছে। সর্বশেষ ২৪ এর ফ্যাসিবাদ বিরোধী   আন্দোলনেও বিএনপির ভূমিকা অপরিসীম। " 

জেলা কৃষকদলের আহবায়ক গোলাম কিবরিয়া সাঈদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি'র আহবাদ কমিটির সদস্য এডভোকেট আজাদ হোসেন খান , জেলা কৃষক দলের সদস্যসচিব  আব্দুস সালাম বাদল, সত্যেন কান্তি ভজন সহ আরও অনেকে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status