ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
মুকসুদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 1 September, 2025, 3:31 PM

মুকসুদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

মুকসুদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

গোপালগঞ্জের মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির আয়োজনে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

আজ সোমবার ( ১ সেপ্টেম্বর) দুপুরে ৪৮ নং মহারাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ জেলা সমাজ সেবা অধিদপ্তরের পরিচালক মো. হারুন- অর – রশীদ।

সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা সমাজ সেবা অফিসার রাকিব হাসান শুভ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে গোপালগঞ্জ জেলা সমাজ সেবা অধিদপ্তরের পরিচালক মো. হারুন- অর – রশীদ বলেন, একজন সেবক হিসেবে আপনাদের সেবায় নিয়োজিত রয়েছি। সকলের সহযোগীতায় এমন আয়োজন সকলকে অনুপ্রাণিত করবে বলেও জানান তিনি।

এ সময় মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি তারিকুল ইসলামের সঞ্চলনায় মহারাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নূর ইসলাম মিয়া, মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক নাহিদ পারভেজ জনি সহ লিয়াকত হোসেন, মেহের মামুন, বাদশাহ মিয়া নাজমুল হাসান রাজ, মামুন ইসলাম ডালিম, আরটি হাসান, মাহামুদুল হাসান, কুতুব উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status