ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
জলবায়ু সুশাসন শক্তিশালীকরণে সাংবাদিকদের ভূমিকা অপরিহার্য
তামান্না জেনিফার, বরগুনা
প্রকাশ: Sunday, 31 August, 2025, 1:17 PM

জলবায়ু সুশাসন শক্তিশালীকরণে সাংবাদিকদের ভূমিকা অপরিহার্য

জলবায়ু সুশাসন শক্তিশালীকরণে সাংবাদিকদের ভূমিকা অপরিহার্য

জলবায়ু পরিবর্তনের ক্ষতি থেকে দেশকে রক্ষা করতে শুধু প্রকল্প গ্রহণ নয়, বরং এর অর্থায়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি। জলবায়ু প্রকল্পে ব্যয়িত কোটি কোটি টাকা কোথায়, কীভাবে ব্যবহার হচ্ছে তা সঠিকভাবে ব্যবহৃত না হলে টেকসই উন্নয়ন ঝুঁকিতে পড়বে। এ বাস্তবতায় জলবায়ু সুশাসন শক্তিশালীকরণে সাংবাদিকদের সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

এই লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশে তৃণমূল জনগোষ্ঠীর অংশগ্রহণের মাধ্যমে জলবায়ু সুশাসন শক্তিশালীকরণ (এসসিজিজিপি) প্রকল্পের আওতায় সাংবাদিকদের জন্য দুই দিন ব্যাপী ক্লাইমেট ফাইন্যান্স ও ইন্টিগ্রিটি ট্রেনিং অনুষ্ঠিত হয়েছে। শনিবার ও রবিবার  বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ প্রশিক্ষণে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ৪০ জন সাংবাদিকরা অংশ নেন।

প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল সাংবাদিকদের ক্লাইমেট ফাইন্যান্সের উৎস, ব্যয়, অনিয়ম ও জবাবদিহিতা সম্পর্কে ধারণা দেওয়া এবং অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে তা জনসমক্ষে প্রতিফলিত করা।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর মো. সালেহ এবং দৈনিক দ্বীপাঞ্চলের সম্পাদক মোশাররফ হোসেন।

আলোচনায় বক্তারা বলেন, জলবায়ু প্রকল্পের জন্য প্রতিবছর কোটি কোটি টাকা বরাদ্দ হয়। কিন্তু এ অর্থ প্রকৃত উপকারভোগীর কাছে পৌঁছাচ্ছে কি না, তা সাংবাদিকদের অনুসন্ধানমূলক প্রতিবেদনের মাধ্যমেই জাতির সামনে স্পষ্ট করা সম্ভব। বাজেট বিশ্লেষণ, সরকারি রিপোর্ট যাচাই, স্থানীয় জনগণের মতামত সংগ্রহ, বাজেট বনাম বাস্তব কাজের তুলনা এবং অপব্যবহার চিহ্নিতকরণে সাংবাদিকদের তৎপরতা অত্যন্ত জরুরি।

জলবায়ু সুশাসন শক্তিশালীকরণে সাংবাদিকদের ভূমিকা অপরিহার্য

জলবায়ু সুশাসন শক্তিশালীকরণে সাংবাদিকদের ভূমিকা অপরিহার্য

আন্তর্জাতিক দাতা সংস্থা গ্রীন একান্টিবিটি ওয়েল ফেয়ার ও ওয়ার্ল্ড রিসোর্সেস ইনস্টিটিউটের সহায়তায় ওয়েব ফাউন্ডেশনের আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রকল্পের কর্ম এলাকা হিসেবে বরগুনা জেলার সদর উপজেলার আটটি, বেতাগী উপজেলার আটটি, পটুয়াখালী সদর উপজেলার আটটি এবং কলাপাড়া উপজেলার আটটি ইউনিয়নকে নির্ধারণ করা হয়েছে।

ওয়েব ফাউন্ডেশন কর্তৃপক্ষ জানায়, প্রকল্পটি বাস্তবায়িত হলে জলবায়ু সুশাসনে জবাবদিহিতা ও স্বচ্ছতা বাড়বে, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো আরও সংবেদনশীল ও দায়বদ্ধ হবে এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত হবে। একইসঙ্গে সাংবাদিকরা অনুসন্ধানমূলক প্রতিবেদনের মাধ্যমে বৃহত্তর জনগোষ্ঠীর কাছে এসব তথ্য পৌঁছে দিতে পারবেন।

প্রশিক্ষণে ফ্যাসিলিটেটর হিসেবে দায়িত্ব পালন করেন এসসিজিজিপি প্রকল্পের বরগুনা সদর প্রকল্প কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম এবং কমিউনিটি মোবিলাইজেশন অফিসার মনিরুল ইসলাম।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status