ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
তাড়াশে বজ্রপাতে কৃষকের মৃত্যু
সাব্বির মির্জা, তাড়াশ
প্রকাশ: Sunday, 31 August, 2025, 1:04 PM

তাড়াশে বজ্রপাতে কৃষকের মৃত্যু

তাড়াশে বজ্রপাতে কৃষকের মৃত্যু

সিরাজগঞ্জের তাড়াশে বজ্রপাতে আজিজুল ইসলাম (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। 

রোববার (৩১ আগস্ট ) বেলা সাড়ে ১১ টার দিকে
উপজেলার মাধাইনগর ইউনিয়নের মালশিন গ্রামে এ ঘটনা ঘটে।আজিজুল ইসলাম মালশিন গ্রামের মৃত ইনসাফ আলীর ছেলে।
 
স্থানীয় ইউপি সদস্য মো মোক্তার হোসেন বলেন, বেলা সাড়ে ১১ টার দিকে বাড়ির পাশে মাঠে কাজ করছিলেন। হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হাসপাতালে নেয়ার আগেই তিনি মারা যান। বিষয়টি আমরা প্রশাসনকে জানিয়েছি।’

একই গ্রামের বাসিন্দা নাজমুল হোসেন ও মোতালেব হোসেন জানান,  বৃষ্টির সময় মাঠে কাজ করছিলেন আজিজুল ইসলাম। হঠাৎ বজ্রপাত হলে সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং সেখানেই তার মৃত্যু হয়।’

এ বিষয়ে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউর রহমানকে ফোন দিলে ফোন রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status