|
কপিলমুনি-হরিঢালীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত
নতুন সময় প্রতিনিধি
|
![]() কপিলমুনি-হরিঢালীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কপিলমুনি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য মোড়ল শাহাদাৎ হোসেন ডাবলু, তিনি বলেন, বিএনপির সকলের একটি পরিবার। তাই সবাইকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বর্তমান জেলা বিএনপির অন্যতম সদস্য শেখ শামসুল আলম পিন্টু, তিনি বলেন, কপিলমুনি-হরিঢালী বিএনপির ঘাঁটি আবারো প্রমাণ করা হবে। নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ ভাবে রাজপথে নামার আহ্বান জানান। হরিঢালী ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আনারুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, হরিঢালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শেখ ইমামুল ইসলাম, সাবেক কৃষক দল নেতা আবু বক্কর সানা, যুবদলের সাবেক সভাপতি সাংবাদিক এম আজাদ হোসেন, কপিলমুনি ইউনিয়ন বিএনপির সহসম্পাদক শেখ শাহ আলম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রায়হান মাষ্টার, যুবদলের মোঃ রায়হান গাজী। এসময় উপস্থিত ছিলেন, হরিঢালী কপিলমুনি ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আলোচনা সভা পরিচালনা করেন কপিলমুনি বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সন্তোষ সরকার। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
