ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
তারাগঞ্জে ১০ লাখ টাকা ও হিরোইনসহ দম্পতি গ্রেফতার
শরীফ মেহেদী হাসান, তারাগঞ্জ
প্রকাশ: Saturday, 30 August, 2025, 8:52 PM

তারাগঞ্জে ১০ লাখ টাকা ও হিরোইনসহ দম্পতি গ্রেফতার

তারাগঞ্জে ১০ লাখ টাকা ও হিরোইনসহ দম্পতি গ্রেফতার

রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের অনন্তপুর হাজিপাড়া গ্রামে মাদক ব্যবসায় জড়িত এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩০ আগস্ট) দিবাগত রাত দেড়টায় গোপন সংবাদের ভিত্তিতে তারাগঞ্জ থানা পুলিশ ওছপেয়ারার বাবার বাড়িতে অভিযান চালায়।  

গ্রেপ্তারকৃতরা হলেন মোছা. ওছপেয়ারা বেগম (৩৫) এবং তার স্বামী মো. লুৎফর রহমান (৪০)। তাদের কাছ থেকে ৪.২৫ মিলিগ্রাম হেরোইন এবং নগদ ১০ লাখ ৬১ হাজার ৫৪০ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় শনিবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ওছপেয়ারা বেগম হাজিপাড়া গ্রামের ওসমান গণির মেয়ে, এবং তার স্বামী লুৎফর রহমান গঙ্গাচড়া উপজেলার উত্তর খলেয়া বালাটারি গ্রামের বাসিন্দা। বিয়ের পর থেকে লুৎফর তারাগঞ্জে শ্বশুরবাড়িতে থেকে হেরোইনসহ বিভিন্ন মাদকের ব্যবসা চালিয়ে আসছিলেন। 

এই দম্পতি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে। ওছপেয়ারার নামে ১টি ও লুৎফর রহমানের নামে ৩টি মাদক মামলা রয়েছে ।

তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম. এ. ফারুক জানান, “গ্রেপ্তারকৃত দম্পতি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার একটি সংঘবদ্ধ চক্র পরিচালনা করছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আমরা এই ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছি।” 

তিনি আরও জানান, উদ্ধারকৃত টাকা ও হেরোইন মাদক ব্যবসার সঙ্গে সরাসরি সম্পৃক্ত। স্থানীয় সূত্রে জানা যায় গ্রেফতারকৃত দম্পতির ছোট ভাই সক্রিয় নিষিদ্ধ ছাত্রলীগ সংগঠনের পোস্ট ধরি  সদস্য ছিলেন, ওই সময় নিষিদ্ধ সংগঠনের সদস্য উপস্থিত থাকার পরেও পুলিশ অদৃশ্য কারণে তাকে গ্রেফতার না করে চলে আসে। এ ব্যাপারে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status