ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
যশোরে ডিবির অভিযানে বিদেশী পিস্তলসহ আটক ২
মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর
প্রকাশ: Tuesday, 26 August, 2025, 6:24 PM

যশোরে ডিবির অভিযানে বিদেশী পিস্তলসহ আটক ২

যশোরে ডিবির অভিযানে বিদেশী পিস্তলসহ আটক ২

যশোরে ডিবি পুলিশের অভিযানে একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ দুইজনকে আটক করা হয়েছে। 

সোমবার ২৫ আগস্ট রাত ৯টা ৪০ মিনিটে সদর উপজেলার চাঁচড়া এলাকায় এ অভিযান চালানো হয়।আটককৃতরা হলেন যশোর বেনাপোল পোর্ট থানার ভবের বেড় গ্রামের আব্দুল আওয়ালের ছেলে ফরহাদ হোসেন (৩২) ও একই গ্রামের আফজাল হোসেন বিশ্বাসের ছেলে সাকিব হোসেন (১৯)।

ডিবি যশোরের অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল হক ভুঞা জানান, বেনাপোল থেকে ছেড়ে আসা একটি কাভার্ড ভ্যান (রেজি. নং—ট-১-২১৭৭) চাঁচড়া-টু-পালবাড়ি মহাসড়কে থামিয়ে তল্লাশি চালানো হয়। 

এ সময় ভ্যানের চালকের আসনের নিচ থেকে কস্টটেপ মোড়ানো অবস্থায় একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে যে তারা দীর্ঘদিন ধরে বেনাপোল সীমান্ত এলাকা থেকে অস্ত্র বহন করে দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসীদের কাছে পৌঁছে দিচ্ছিল।

ঘটনার বিষয়ে ডিবি পুলিশের এসআই (নিঃ) শেখ আবু হাসান বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেছেন। মঙ্গলবার আটক দুইজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status