|
বিপুল পরিমান ইয়াবাসহ র্যাব-১ এর জালে কুমিল্লার ময়নাল
ফাহিম ফরহাদ, গাজীপুর
|
![]() বিপুল পরিমান ইয়াবাসহ র্যাব-১ এর জালে কুমিল্লার ময়নাল প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী গাজী ময়নাল হোসেন (৫৬), পিতা- মৃত জাহেদ আলী, থানা- বুড়িচং, জেলা- কুমিল্লা’কে গ্রেফতার করা হয়। এ সময় ধৃত আসামীর নিকট হতে ৯,৩০৬ পিস ইয়াবা ট্যাবলেট, ১টি মোবাইল এবং নগদ ৯,৬৭০/-টাকা উদ্ধার করে জব্দ করা হয়। এক বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, ধৃত আসামী দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের বিভিন্ন জেলার সীমান্ত এলাকা হতে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে দেশের বিভিন্ন প্রান্তে ক্রয়-বিক্রয় করে আসছে। সে বিভিন্ন সময় সুকৌশলে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর চোখ ফাঁ*কি দিয়ে অবৈধ মাদক দ্রব্য ইয়াবা পরিবহন করে রাজধানী ঢাকা এবং গাজীপুর’সহ দেশের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ীদের নিকট সরবরাহ করে থাকে। গ্রেফতারকৃত আসামীকে আটক পরবর্তী সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানানো হয় ওই বিজ্ঞপ্তিতে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
