|
দামুড়হুদায় ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসিতে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা
সাজিদ হাসান সোহাগ, দামুড়হুদা
|
![]() দামুড়হুদায় ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসিতে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা এ সময় মূল্য বিহীন ঔষধ সংরক্ষণ ও বিক্রয় করার কারণে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারা অনুসারে জুড়ানপুরস্থ মো: নওশাদ ইসলাম এর ঔষধের দোকান মেসার্স মহিদুল মেডিকেল হল কে ২৫,০০০/- এবং দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সের সামনে জনাব মো: আবু বকর সিদ্দীক এর চিৎলা ডায়াগনস্টিক সেন্টারের ফ্রিজে মেয়াদ উত্তীর্ণ টেস্টিং কীট সংরক্ষণ ও ব্যবহার করার কারণে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারা অনুসারে ১৫,০০০/-সহ সর্বমোট ৪০,০০০/- জরিমানা আরোপ ও আদায় করা হয় এবং দ্রুততম সময়ে সমস্যাগুলো সমাধানপূর্বক কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশনা প্রদান করা হয়। এসময় মূল্য তালিকা হালনাগাদ করা, নির্ধারিত ও যৌক্তিক মূল্য পণ্য ক্রয়-বিক্রয়, মেয়াদ উত্তীর্ণ ও মানহীন পণ্য/ঔষধ বিক্রয় না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।অভিযান পরিচালনা করেন চুয়াডঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোহাম্মদ মামুনুল হাসান।সার্বিক সহযোগিতায় ছিলেন ক্যাব প্রতিনিধি জনাব মো: রফিকুল ইসলাম ও জেলা পুলিশের একটা টীম।জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
