ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৫ জুলাই ২০২৬ ৩১ আষাঢ় ১৪৩৩
গৌরনদীতে খালে গোসল করতে গিয়ে নিখোঁজ ৫ ঘণ্টা পর গৃহবধূর লাশ উদ্ধার
মোঃ রানা সন্যামত, বরিশাল
প্রকাশ: Thursday, 21 August, 2025, 4:47 PM

গৌরনদীতে খালে গোসল করতে গিয়ে নিখোঁজ ৫ ঘণ্টা পর গৃহবধূর লাশ উদ্ধার

গৌরনদীতে খালে গোসল করতে গিয়ে নিখোঁজ ৫ ঘণ্টা পর গৃহবধূর লাশ উদ্ধার

বরিশালের গৌরনদীতে আশোকাঠী ধামুরা খালে গোসল করতে নেমে নিখোঁজের ৫ ঘণ্টা পর উম্মে বিথী নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবরি দল। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুর আড়াইটার দিকে গৌরনদী পৌরসভার আশোকাঠী এলাকায় পালরদী মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ সংলগ্ন খাল থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। তিনি (বিথী) উপজেলার হরিসেনা গ্রামের রিপন সরদারের স্ত্রী। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।

এ বিষয়ে গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানান, দক্ষিণ বিজয়পুর গ্রামের শাহ্ আলম শিকদারের মেয়ে এক সন্তানের জননী উম্মে বিথী পোড়কা ও হিজাব পরা অবস্থায় সকাল সোয়া ৯টার দিকে বাড়ির পাশে পালরদী মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ সংলগ্ন খালে গোসল করতে নেমে ডুবে যান।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নারীকে উদ্ধারের জন্য খালে তল্লাশি চালানো হয়। আপ্রাণ চেষ্টার পর দুপুর আড়াইটার দিকে ঘটনাস্থলের কাছ থেকে প্রায় ১০০ গজ দূরত্বে খালের তলদেশ থেকে বিথীর মৃতদেহ উদ্ধার করে ডুবরিরা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status