ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৫ জুলাই ২০২৬ ৩১ আষাঢ় ১৪৩৩
যশোরে নির্বাচনী সীমানা রক্ষার দাবিতে স্বেচ্ছাসেবক দলের গণমিছিল
মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর
প্রকাশ: Thursday, 21 August, 2025, 4:34 PM

যশোরে নির্বাচনী সীমানা রক্ষার দাবিতে স্বেচ্ছাসেবক দলের গণমিছিল

যশোরে নির্বাচনী সীমানা রক্ষার দাবিতে স্বেচ্ছাসেবক দলের গণমিছিল

যশোরের ৬টি সংসদীয় আসনের বর্তমান সীমানা অপরিবর্তিত রেখে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক গণমিছিল অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বকচর থেকে শুরু হওয়া এই মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মণিহারের সামনে এসে শেষ হয়। মিছিল শেষে সেখানে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় সভাপতিত্ব করেন যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোস্তফা আমীর ফয়সাল।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিদুর রহমান সাগর।সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনজুরুল হক খোকন, জেলা যুবদলের সদস্য সচিব আনছারুর হক রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আলী হায়দার রানা প্রমুখ।বক্তারা তাদের বক্তব্যে বলেন, জনগণের ভোটাধিকার রক্ষা করতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন অত্যন্ত জরুরি। এ জন্য তারা যশোরসহ দেশের সব নির্বাচনী আসনে বর্তমান সীমানা অক্ষুণ্ণ রেখে আগামী ফেব্রুয়ারীর প্রথমার্ধেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status