ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
যশোরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন খুনিদের দ্রুত বিচারের দাবি
মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর
প্রকাশ: Wednesday, 13 August, 2025, 11:48 AM

যশোরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন খুনিদের দ্রুত বিচারের দাবি

যশোরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন খুনিদের দ্রুত বিচারের দাবি

গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাই টি যশোর জেলা শাখার উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়ে যশোর কোতয়ালী মডেল থানার সামনে এ কর্মসূচি পালন করা হয়। এই সময় মানববন্ধনে অংশ নেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির যশোর জেলা শাখাসহ বিভিন্ন শাখার নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তব্য প্রদান করেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি যশোর জেলা শাখার সভাপতি ও এশিয়ান টেলিভিশনের যশোর জেলা প্রতিনিধি নাসিম রেজা নাসির, সিনিয়র সহ-সভাপতি ও প্রতিদিনের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক আমের আলী, আমিরুল ইসলাম, ফুলতলা প্রতিদিনের ওবায়দুল্লাহ, সহঃ সম্পাদক ও দৈনিক জবাবদিহির মনিরামপুর প্রতিনিধি জাহিদ হোসেন,এ ছাড়া মানববন্ধনে উপস্থিত ছিলেন দেশ বুলেটিন ই-কাগজ ও গ্রামীন টিভি নিউজ  যশোর জেলা প্রতিনিধি মোঃ জুম্মান হোসেন, প্রজন্ম একাত্তরের শাহাজাহান শাকিল, বাঘারপাড়া শাখার সভাপতি ও প্রতিদিনের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক ইমাম হোসেন, লোকসমাচার ডটকমের সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আলী জিন্নাহ, দৈনিক সত্যপাঠের নিজস্ব প্রতিবেদক এস এন মোস্তাইন, সোনালী খবরের নিজস্ব প্রতিবেদক খন্দকার জালাল উদ্দিন, সাপ্তাহিক স্মৃতির ভিটাবল্যার প্রতিনিধি গোলাম রসুল, এসবি নিউজ পোর্টালের এম এন আশরাফ শুভ, দৈনিক বর্তমান কথার আতিকুজ্জামান মানিক, ফুলতলা প্রতিদিনের নুরুজ্জামান আসাদ, মেহেদী হাসান ফারুক, প্রতিদিনের কণ্ঠের ইকরামুল হক ও লোকসমাচার ডটকমের সুজন বিশ্বাস প্রমুখ।

মানববন্ধনে বক্তারা আরো বলেন,সাংবাদিক তুহিনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যাকারীদের দ্রুত বিচার ট্রাইবুন্যালের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কোনো সাংবাদিক এ ধরনের নৃশংসতার শিকার না হন।বক্তারা আরও বলেন,সাংবাদিক তুহিনকে হত্যার মাধ্যমে মুক্ত সাংবাদিকতার কণ্ঠ রুদ্ধ করার চেষ্টা করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

দেশের দুষ্কৃতিকারী,পাতি নেতা, চাঁদাবাজ ও রাজনৈতিক মতাদর্শ সন্ত্রাসীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না হলে এ ধরনের ঘটনা আবারও ঘটতে পারে। যাদের ছত্রছায়ায় এরকম ঘটনা সংঘঠিত হচ্ছে তাদেরকেও বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। অন্যথায় সাংবাদিক সমাজ রাজপথে নেমে আসবে।যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের বিচার দ্রুত সম্পন্ন করে ফাঁসি কার্যকর করতে হবে। যারা এখনো গ্রেফতার হয় নাই তাদেরকে গ্রেফতারের ব্যবস্থা করতে হবে।একটি স্বাধীন গণতন্ত্র দেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে মুক্ত গণতন্ত্র চর্চা, মতপ্রকাশের স্বাধীনতা ও সুষ্ঠু সাংবাদিকতা চরম হুমকির সংকটে পড়বে। তাই গণমাধ্যমের স্বাধীনতা অটুট রাখতে হলে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরী।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status