|
উজিরপুরের সাতলায় জামায়াতের কর্মী ও সহযোগী সম্মেলন অনুষ্ঠিত!
এ এইচ অনিক
|
![]() উজিরপুরের সাতলায় জামায়াতের কর্মী ও সহযোগী সম্মেলন অনুষ্ঠিত! বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলার সহকারী সেক্রেটারি অধ্যাপক সৈয়দ আহমেদ খান, উজিরপুর উপজেলা জামায়াতের আমির আলহাজ্ব মাওলানা মোঃ আব্দুল খালেক। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিগত সরকারের নানাবিধ জুলুম, অত্যাচার, নির্যাতন ও নিপিড়ন সহ্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামী'র নেতা-কর্মিরা বাংলাদেশে আল্লাহর আইন প্রতিষ্ঠায় নির্ভিকভাবে কাজ করে গেছে। বিগত সরকারের পতনের পর থেকে ন্যায়, নিষ্ঠা, সততার সাথে জামায়াতে ইসলামী'র নেতা কর্মিরা সুনামের সহিত নিরলসভাবে কাজ করে দেশের মানুষের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। আশাকরি আগামি নির্বাচনে আল্লার আইন প্রতিষ্ঠায়, জন সাধারনের জীবনমান উন্নয়ন, তথা সুখি, সমৃদ্ধ, ইনসাফভিত্তিক ও উন্নত বাংলাদেশ গড়তে দেশের মানুষ বাংলাদেশ জামায়াতে ইসলামীকে দাড়ি পাল্লা মার্কায় ভোট দিয়ে পাশে থাকবে। এসময় আরও উপস্থিত ছিলেন, সাতলা ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি মোঃ মাহবুবুর রহমান, মোঃ আঃ রব বালি, মোঃ শামিম হাওলাদার, মোঃ ফোরকান শেখ, মোঃ আল আমিন বাহাদুর, মোঃ বজলুর রহমান, মোঃ জাকির হোসাইন খন্দকার, মোঃ আব্দুর রাজ্জাক আকন, হাফেজ মাওলানা গোলাম রাব্বি, মোঃ নিয়াজ মাখদুম। এছাড়াও বিভিন্ন ওয়ার্ড থেকে আগত জামায়াতের কর্মি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতা কর্মীগন উপস্থিত ছিলেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নাঙ্গলকোটে মধ্য বয়সী এক লম্পটের বিরুদ্ধে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
