ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
ঋষভের প্রতি দুর্বল হেডেন কন্যা!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 13 August, 2025, 10:14 AM

ঋষভের প্রতি দুর্বল হেডেন কন্যা!

ঋষভের প্রতি দুর্বল হেডেন কন্যা!

সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার ম্যাথু হেডেনের কন্যা গ্রেস হেডেন ধারাভাষ্যকার। তিনি অস্ট্রেলীয় হলেও ভারতীয় ক্রিকেটের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। শচীন টেন্ডুলকারের কন্যা সারা টেন্ডুলকার তার বন্ধু।

অনেক ক্রিকেটারের সঙ্গেও তার সম্পর্ক রয়েছে। এবার ঋষভ পন্তের প্রশংসা করলেন গ্রেস।

মৃত্যুর মুখ থেকে ফিরে আসার পর পন্ত চোট নিয়েও খেলেছেন। সেটাই মুগ্ধ করেছে গ্রেস হেডেনকে। তিনি এক সাক্ষাৎকারে জানালেন, ঋষভ পন্তের প্রতি দুর্বলতা রয়েছে তার।

ইনসাইডস্পোর্টকে দেওয়া সাক্ষাৎকারে গ্রেসকে প্রশ্ন করা হয়, ভাঙা পা নিয়ে পন্তের ব্যাটিং করাটাকে কীভাবে দেখছেন তিনি। 

জবাবে গ্রেস বলেন, ‘পন্তকে নিয়ে আমার দুর্বলতা আছে। কারণ ওর চোট। আমি মনে করি, পন্ত যেভাবে কামব্যাক করেছে, লড়াই করেছে এবং এখন যে স্তরে খেলছে, তা অসাধারণ। ও মানুষ হিসাবে খুব শক্ত। ও হচ্ছে আসল গ্যাংস্টার।’

২০২২ সালে সালে সড়ক দুর্ঘটনায় পড়েন পন্ত। হাঁটু, গোড়ালি, কবজি ও পিঠে চোট পান তিনি। একাধিক প্লাস্টিক সার্জারি হয় তার। লম্বা সময় মাঠের বাইরে থাকার পর ফিরে তিনি দুর্দান্ত পারফরম্যান্স করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status