ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
মৌচাকে গাড়িতে ২ লাশ: তারা ঢাকা কেন এলেন, সেখানে কেন গেলেন?
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 11 August, 2025, 9:45 PM

মৌচাকে গাড়িতে ২ লাশ: তারা ঢাকা কেন এলেন, সেখানে কেন গেলেন?

মৌচাকে গাড়িতে ২ লাশ: তারা ঢাকা কেন এলেন, সেখানে কেন গেলেন?

রাজধানীর মৌচাকে ডা. সিরাজুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পার্কিংয়ে থাকা প্রাইভেটকার থেকে যে দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে তাদের পরিচয় মিলেছে। দুই জনেরই বাড়ি নোয়াখালী জেলার চাটখিল উপজেলায়।

উদ্ধার হওয়া লাশ দুটি গাড়িটির চালক জাকির হোসেন (২৬) ও তার সহযোগী মিজানের (৩৮)। জাকির হোসেন চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের বাসিন্দা ও মিজান একই উপজেলার ২ নং রামনারায়নপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মৃত আব্দুল হাফিজের ছেলে।

গাড়িটির মালিক জোবায়ের আল মাহমুদ সৌরভ জানান, রবিবার (১০ আগস্ট) সকাল আনুমানিক সাড়ে ৫টায় চালক জাকির আর আমি ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মৌচাক যাই। আমি একটা ব্যক্তিগত কাজেই বিমানবন্দরে গিয়েছিলাম। মৌচাক আসার পর জাকির আমাকে জানায়, সে নোয়াখালীর একটি ভাড়া পেয়েছে তিন হাজার টাকার। ডা. সিরাজুল ইসলাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতাল থেকে যাত্রী গাড়িতে উঠবে বলে জানায়। 

বেলা ১১টায় সেখান থেকে রোগী (যাত্রী) রিলিজ হলে তারা নোয়াখালী যাবে। সে আমাকে কাজ শেষে নোয়াখালী চলে যেতে বলে। তার সঙ্গে যেহেতু মিজান নামে একজন ছিল তাই আমি কাজ শেষে বাসে নোয়াখালী চলে আসি। তারা আমাকে ডা. সিরাজুল ইসলাম মেডিক্যাল কলেজের সামনে নামিয়ে দেয়। আমি বাসে নোয়াখালী চলে আসি।

তিনি আরও বলেন, বিকাল সাড়ে ৫টার দিকে আমি জাকিরের মোবাইল ফোনে কল দিলে কেটে দেয়। পরে আমি তাকে ব্যস্ত ভেবে কল দেইনি। আজ সকালে ঘুম থেকে উঠে জিপিএস ট্র্যাকারে আমার গাড়ির লোকেশন একই জায়গায় দেখে তাকে আবারও কল দেই। কিন্তু তখন আর কল যায়নি। মিজানের নম্বরে কল দিলে সেটিও বন্ধ পাওয়া যায়। 

সোমবার (১১ আগস্ট) দুপুর ২টায় রমনা থানা থেকে পুলিশ আমাকে কল করে তাদের লাশ উদ্ধারের বিষয়টি জানায়। আমি শুনেই এখন ঢাকার উদ্দেশে রওনা হয়েছি। জাকির হোসেন গত তিন মাস আমার একটি প্রাইভেটকারের চালক হিসেবে কর্মরত। এর আগে সে অন্য জায়গায় গাড়ি চালাতো।

চাটখিল উপজেলার ২নং রামনারায়নপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার মোবারক উল্লাহ বলেন, তিন বোন ও দুই ভাইয়ের মধ্যে সবার বড় মিজান একসময় ড্রেজার মেশিন, পানির মেশিন ও মাছ চাষ করে জীবিকা নির্বাহ করতো। গত কয়েক মাস সে ড্রাইভার জাকিরের সঙ্গে থেকে গাড়ি চালানো শিখছিল। তার এক ভগ্নীপতি ঢাকায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে- এই খবর পেয়ে গত পরশু বিকালে নিজ এলাকা থেকে ডাব নিয়ে জাকিরের সঙ্গে ঢাকার উদ্দেশে রওনা হয়। পরে আজ পুলিশের কাছ থেকে তার মৃত্যুর খবর শুনতে পাই।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক দল ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে জানিয়ে রমনা জোনের উপকমিশনার মাসুদ আলম বলেন, ময়নাতদন্তের জন্য দুই জনের লাশ ঢাকা মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status