ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
তাড়াশে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ও হুমকির শিকার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 11 August, 2025, 4:26 PM

তাড়াশে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ও হুমকির শিকার

তাড়াশে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ও হুমকির শিকার

সিরাজগঞ্জের তাড়াশে উলিপুর পাচান দাখিল মাদ্রাসায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে লাঞ্ছিত হয়েছেন দৈনিক দিনকাল পত্রিকার সাংবাদিক মো রফিকুল ইসলাম। 

অভিযুক্ত উলিপুর পাচান দাখিল মাদ্রাসা সহকারী শিক্ষক মো নজরুল ইসলাম ও মাদ্রাসার নাইটগাট মো হাসিনুর রহমান।

ভুক্তভোগী  দৈনিক দিনকাল পত্রিকার তাড়াশ প্রতিনিধি।

আজ সোমবার (১১ আগস্ট)  দুপুর সাড়ে ১১ টার দিকে তাড়াশ পৌর শহরের উলিপুর পাচান দাখিল মাদ্রাসা গাছ কাটা বিষয়ে নিয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মো নজরুল ইসলাম ও নাইটগাট হাসিনুর রহমান উত্তেজিত হয়ে দিনকাল পত্রিকার সাংবাদিক রফিকুল ইসলামকে গালিগালাজ করে। এক পর্যায়ে সাংবাদিকের উপর মারধর করার চেষ্টা করে  মোবাইল ফোন কেরে নেয়ও লাঞ্ছিত করে। পরে তাকে প্রাণ নাশের হুমকি দেয়া হয়।

এ বিষয়ে সাংবাদিক মো রফিকুল ইসলাম বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে ওই শিক্ষক আমার উপর চড়াও হয়। এ ঘটনার ভিডিও ফুটেজ আমার কাছে সংরক্ষিত রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে উলিপুর পাচান দাখিল মাদ্রাসা সহকারী শিক্ষক মো নজরুল ইসলামকে ফোন করা হলে ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status