ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
সাংবাদিক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে কুড়িগ্রামে গণমাধ্যম কর্মীদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Monday, 11 August, 2025, 4:24 PM

সাংবাদিক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে কুড়িগ্রামে গণমাধ্যম কর্মীদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

সাংবাদিক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে কুড়িগ্রামে গণমাধ্যম কর্মীদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

কুড়িগ্রামের গণমাধ্যমকর্মীরা গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে দিবালোকে নির্মমভাবে কুপিয়ে হত্যা ও আনোয়ার হোসেন সৌরভকে হত্যা চেষ্টায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও কুড়িগ্রাম প্রেসক্লাবের ৬ সাংবাদিকের নামে হয়রানিমূলক হত্যা মামলা প্রত্যাহার করাসহ সারাদেশের সাংবাদিকদের নিরাপত্তার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে।

আজ সোমবার ১১ আগস্ট সকাল ১১টায় কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় গণমাধ্যম কর্মীদের বিরুদ্ধে হামলা, হত্যা, মিথ্যা মামলা বন্ধের দাবী জানানো হয় এবং তাদের সুরক্ষায় নির্দিষ্ট ব্যবস্থা গ্রহনের দাবীও জানানো হয়।

মানববন্ধনে সাংবাদিক নেতৃবৃন্দ  বলেন, সমাজের দর্পন হিসেবে সবসময় সাংবাদিকরা গণমানুষের জন্য কাজ করে যাচ্ছে। পেশাগত কারণে সত্য উদঘাটন করতে গিয়ে তাদের বিভিন্ন ব্যক্তি বা গোষ্ঠীর রোষানলে পড়তে হচ্ছে। সারাদেশে গণমাধ্যম কর্মীদের ওপর চলমান হামলা, হয়রানি ও মিথ্যা মামলার বিরুদ্ধে আমাদের শক্ত অবস্থান জানান দিতে হবে। গণমাধ্যম কর্মীকে হত্যা কোনোভাবেই সহ্য করা হবে না। 

সাংবাদিক তুহিন হত্যায় জড়িত ও আনোয়ার হোসেন সৌরভকে হত্যা চেষ্টায় জড়িত সকলকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি দিতে হবে এবং সেই সাথে ভবিষ্যতে কেউ যেন, এধরণের ঘটনা সংঘটিত না করতে পারে এজন্য রাষ্ট্রের যথাযথ ব্যবস্থা নিতে হবে। কুড়িগ্রাম প্রেসক্লাবের ৬ সাংবাদিকের নামে হয়রানিমূলক হত্যা মামলা দেয়া হয়েছে অথচ তারা সেসব ঘটনার সংবাদ সংগ্রহে ব্যস্ত ছিলেন। 

তাদের নাম মামলা থেকে প্রত্যাহার করার অনুরোধ জানানো হলেও পুলিশ তা কর্ণপাত করেনি। প্রশাসন, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ সকলের কাছে সাংবাদিকদের পেশাগত কাজে সহযোগিতা কামনা করা হয়। সাংবাদিকদের উপর জুলুম, নির্যাতন, মামলা অব্যাহত হতে থাকলে আগামীতে সাংবাদিকরা দুর্বার আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মাহফুজার রহমান খন্দকার, সিনিয়র সাংবাদিক, বাংলা ভিশন ও ইনকিলাব জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম বেবু, সিনিয়র সাংবাদিক ও দীপ্ত টিভির জেলা প্রতিনিধি ইউনুছ আলী ও মাই টিভির জেলা প্রতিনিধি আশরাফুল হক রুবেল।

এসময় একুশে টিভির জেলা প্রতিনিধি আতাউর রহমান বিপ্লব, ইত্তেফাকের জেলা প্রতিনিধি ফজলে ইলাহী স্বপন, ডিবিসি টিভির জেলা প্রতিনিধি ওয়াহেদুজ্জামান তুহিন, যমুনা টিভির স্টাফ করেসপনডেন্ট নাজমুল হোসেন, কালের কন্ঠের উত্তরাঞ্চল প্রতিনিধি তামজিদ তুরাগ, এটিএন নিউজের মনোয়ার হোসেন লিটনসহ বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইনের গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status