ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন অভিনেত্রী শমী কায়সার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 11 August, 2025, 4:10 PM

হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন অভিনেত্রী শমী কায়সার

হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন অভিনেত্রী শমী কায়সার

জুলাই আন্দোলনে ঢাকার উত্তরায় হত্যাচেষ্টা মামলায় অভিনেত্রী শমী কায়সারকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

রোববার (১০ আগস্ট) বিচারপতি এএসএম আবদুল মবিন ও বিচারপতি মো. জাবিদ হোসেনের হাইকোর্ট বেঞ্চ জামিনের আবেদনের শুনানি শেষে আদেশ দেন। তবে জামিনের বিষয়টি প্রকাশ পায় আজ সোমবার (১১ আগস্ট)।

মামলার এজাহারে বলা হয়েছে, ২০২৪ সালের ৪ আগস্ট উত্তরার আজমপুর এলাকায় উত্তরা পূর্ব থানার অন্তর্গত এলাকায় বিক্ষোভ চলাকালে আওয়ামী লীগ সমর্থকরা গুলি চালায়। ওই সময় টঙ্গী সরকারি কলেজের ছাত্র জুবায়ের হাসান ইউসুফসহ আরও অনেকে বিক্ষোভে অংশ নিয়েছিলেন।

পরে ২২ আগস্ট জুবায়ের থানায় গিয়ে ১১ জনের নাম উল্লেখ করে এবং আরও ১৫০ থেকে ২০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন। শমী কায়সারও ওই মামলার আসামি ছিলেন।

গত ৫ নভেম্বর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে উত্তরার সেক্টর-৪-এর বাসা থেকে আটক করে। পরদিন তাকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

এর আগে, গত ৮ ডিসেম্বর হাইকোর্ট অন্য একটি মামলায় তাকে তিন মাসের জামিন দেন। তবে ১২ ডিসেম্বর আপিল বিভাগ সেই জামিনের আদেশ স্থগিত করে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status