|
সিরাজুল ইসলাম মেডিকেলে গাড়ির ভেতর দুই লাশ
নতুন সময় প্রতিবেদক
|
![]() সিরাজুল ইসলাম মেডিকেলে গাড়ির ভেতর দুই লাশ সোমবার বেলা পৌনে ১২টার দিকে মেডিকেল কলেজের নিরাপত্তারক্ষীরা গাড়ির ভেতর দুজনের মরদেহ দেখে রমনা থানায় খবর দেয়। পরে পুলিশ সেখানে গিয়ে লাশ উদ্ধার করে বলে ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার মাসুদ আলম জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "আমরা দুটি লাশ পেয়েছি, তাদের পরিচয় জানা যায়নি। কীভাবে তাদের মৃত্যু হয়েছে তাৎক্ষণিকভাবে বোঝা যাচ্ছে না।” হাসপাতালকর্মীদের বরাত দিয়ে উপ কমিশনার সাংবাদিকদের জানান, সাদা রঙয়ের ওই প্রাইভেটকার রোববার ভোর সাড়ে ৫টার দিকে রোগী নিয়ে আসার কথা বলে মেডিকেলের পার্কিংয়ে প্রবেশ করে। পরে ড্রাইভার গাড়ি থেকে নেমে চলে যায়। এরপর থেকে গাড়িটি সেখানেই ছিল। সোমবার দুপুরে বিষয়টি নিরাপত্তাকর্মীদের নজরে আসে। ভেতরে লোক দেখে ডাকাডাকি করে সাড়া না পেয়ে তারা থানায় খবর দেয়। ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার তালেবুর রহমান বলেন, "ঘটনাস্থলে পুলিশ ও সিআইডির ফরেনসিক টিম কাজ করছে। এখনও বিস্তারিত জানা যায়নি।" |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
অল্প বৃষ্টিতে পানিতে সয়লাব খড়িয়া কাজিচর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র
বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন
বাঘাইছড়িতে বাঘাইহাট জোনের উদ্দ্যোগে বছরব্যাপী বৃক্ষরোপণ অভিযান
রেজাউর রহমান ফাহিম বনানী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত
