ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
গাজীপুরের বোর্ডবাজারে দুর্ধর্ষ ডাকাতি, আইনী ব্যবস্থার আশ্বাস পুলিশের
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 10 August, 2025, 4:45 PM

গাজীপুরের বোর্ডবাজারে দুর্ধর্ষ ডাকাতি, আইনী ব্যবস্থার আশ্বাস পুলিশের

গাজীপুরের বোর্ডবাজারে দুর্ধর্ষ ডাকাতি, আইনী ব্যবস্থার আশ্বাস পুলিশের

গাজীপুরের বোর্ড বাজারে জেলার সাবেক সিভিল সার্জন ডাক্তার হাফিজুর রহমান খানের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। রবিবার ভোর তিনটার দিকে এ ডাকাতির ঘটনা ঘটে।

বাড়ির সদস্যরা জানান, মেইন গেটের উপর দিয়ে বাড়িতে প্রবেশ করে দরজা ভেঙে ঘরের ভিতর ঢুকে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ ২ লক্ষ টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার সহ অন্যান্য জিনিসপত্র নিয়ে যায়। এ সময় ডাকাত দল বাড়ির কেয়ারটেকার কে দেশীয় অস্ত্র দ্বারা আঘাত করে মারাত্মক যখম করে।

ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় ডাকাত দল দুটি রামদা ও একটি অবিস্ফোরিত ককটেল ফেলে যায় যা পরবর্তীতে জিএমপি গাছা থানা পুলিশ জব্দ করে। ডাকাতির ঘটনাটি তদন্ত করে অতি দ্রুত পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন জিএমপি দক্ষিণ ক্রাইম ডিসি মহিউদ্দিন আহমেদ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status