ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
কাশিমপুরে স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হত্যা, ৯৯৯ এ পুলিশে ফোন করে স্বামীর আত্মসমর্পণ
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Sunday, 10 August, 2025, 4:43 PM

কাশিমপুরে স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হত্যা, ৯৯৯ এ পুলিশে ফোন করে স্বামীর আত্মসমর্পণ

কাশিমপুরে স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হত্যা, ৯৯৯ এ পুলিশে ফোন করে স্বামীর আত্মসমর্পণ

গাজীপুর মহানগরের কাশিমপুরে স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগে রাকিব হাসান (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৮ আগস্ট) বিকেলের দিকে মহানগরীর কাশিমপুর ২ নম্বর ওয়ার্ডের চক্রবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।

কাশিমপুর থানা পুলিশ জানায়, স্বামী রাকিব হাসান প্রথমে স্ত্রী জেমি (১৯) কে বালিশ চাপা দিয়ে হত্যা করেন। পরে মৃত্যু নিশ্চিত করে তিনি নিজেই জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে কাশিমপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

নিহত জেমি দিনাজপুরের শেতাবগঞ্জ থানার মিচরি গোলা গ্রামে মৃত জাহিদুল ইসলামের মেয়ে। গ্রেপ্তার রাকিব হাসান বগুড়া জেলার লতিফপুর এলাকার মো. জসিম উদ্দিন ও মোছাঃ বেদেনার ছেলে।

এ ঘটনায় নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের মৃত্যুর পর ঘরের ভেতর মায়ের নিথর দেহের পাশে কাঁদছিল ২ বছরের শিশু সন্তান তাজিম ও ২ মাসের আরেক শিশু রাইসা আক্তার জেরীন।

কাশিমপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status