ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
র‍্যাগিংয়ের নামে শিক্ষার্থীকে ইলেকট্রিক শক, অতঃপর...
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 10 August, 2025, 3:49 PM

র‍্যাগিংয়ের নামে শিক্ষার্থীকে ইলেকট্রিক শক, অতঃপরins class=

র‍্যাগিংয়ের নামে শিক্ষার্থীকে ইলেকট্রিক শক, অতঃপর

ভারতের অন্ধ্র প্রদেশের পালনাডু জেলার একটি সরকারি কলেজে প্রথম বর্ষের এক শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের নামে মারধর ও ইলেকট্রিক শক দেওয়ার অভিযোগ উঠেছে।

ঘটনাটি দাচেপল্লি গভর্নমেন্ট জুনিয়র কলেজে ঘটেছে এবং এর একটি ভিডিও এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ইতোমধ্যে।

রোববার (১০ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি। 

প্রতিবেদন অনুযায়ী, ভুক্তভোগী শিক্ষার্থীকে হোস্টেলে নিয়ে গিয়ে মারধর ও ইলেকট্রিক শক দেওয়া হয়। অভিযুক্তরা এই নির্যাতনের ভিডিও ধারণ করে এবং ভুক্তভোগীকে হত্যার হুমকি দেয়। কলেজের বাইরের এক ব্যক্তি এই ঘটনায় সহায়তা করেছে বলেও জানা গেছে।

এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে।

এদিকে, ঘটনাটির প্রতিবাদে বিভিন্ন ছাত্র সংগঠন বিক্ষোভ করেছে। তবে, এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি কলেজ কর্তৃপক্ষ।



পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status