ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৬ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
তাড়াশে ভারী বর্ষণে ক্ষতি লক্ষাধিক হেক্টর ফসলি জমি
সাব্বির মির্জা,তাড়াশ
প্রকাশ: Saturday, 9 August, 2025, 11:11 AM

তাড়াশে ভারী বর্ষণে ক্ষতি লক্ষাধিক হেক্টর ফসলি জমি

তাড়াশে ভারী বর্ষণে ক্ষতি লক্ষাধিক হেক্টর ফসলি জমি

সিরাজগঞ্জের তাড়াশে কয়েকদিনের টানা বৃষ্টিতে উপজেলার ৮টি ইউনিয়ন ও ১টি পৌর সভার হাজার হাজার বিঘা ফসলি জমি পানির নিচে তলিয়ে গেছে। তালম,দেশীগ্রাম, মাধাইনগর,বারুহাস,নওগাঁসহ উপজেলায় সবজি ক্ষেত, ধানের বীজতলা ও সদ্য রোপণ করা আমন ধান ডুবে গেছে। বৃষ্টির পানি নিষ্কাশনের উপযুক্ত ব্যবস্থা না থাকায় জমিতে জলাবদ্ধতা তৈরি হয়েছে। এতে ফসল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেক কৃষক এখনও জমিতে নতুন করে ধান রোপণ করতে পারছেন না।

 উপজেলার তালম গ্রামের কৃষক মোতালেব হোসেন বলেন, "আমার দুই বিঘা জমির ধান তলিয়ে গেছে। পানি কবে নামবে জানি না। পানি নেমে গেলে আবারও ধানের চারা রোপণ করতে হবে। কিন্তু এখন চারা পাব কোথায়।

 দেশীগ্রামের কৃষক নিখিল চন্দ্র বলেন, “টানা বৃষ্টিতে আমার এক বিঘা জমির ধানের চারা নষ্ট হয়ে গেছে। নতুন করে রোপণ করলেও ক্ষতি পুষিয়ে উঠতে সময় লাগবে।

মাধাইনগর গ্রামের কৃষক রহমত আলী বলেন, “আমারসহ অনেক কৃষকের জমি ডুবে আছে। চিন্তার ভাজ কপালে এই বছর আমন ধান আদৌ ঘরে তুলতে পারব কিনা জানি না।

তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা আলিমিয়া জান্নাত বলেন, “কিছু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনের সহায়তায় বাঁধ অপসারণের কাজ চলছে। বেশ কিছু জায়গায় সমস্যা সমাধান করা হয়েছে, বাকি অংশেও কাজ চলছে। তিনি আরও বলেন, উপজেলায় এখন পর্যন্ত প্রায় ৭ হাজার ৫০০ হেক্টর ফসলি জমি পানিতে তলিয়ে গেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status