ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
আশুলিয়ায় চলন্ত বাসে অস্ত্রের মুখে ডাকাতি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 29 January, 2019, 4:03 PM

আশুলিয়ায় চলন্ত বাসে অস্ত্রের মুখে ডাকাতি

আশুলিয়ায় চলন্ত বাসে অস্ত্রের মুখে ডাকাতি

আশুলিয়ায় দূরপাল্লার যাত্রীবাহী বাসে যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে মালামাল ও নগদ অর্থ লুট করেছে ডাকাতরা। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।

সোমবার রাত সাড়ে ১১টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কে পলাশবাড়ী এলাকায় ডাকাতির সময় যাত্রীদের চিৎকারে স্থানীয়রা বাসটি আটক করেন।

বাসযাত্রী মনির হোসেন জানান, রাত ৯টার দিকে রাজধানীর গাবতলী থেকে ১০-১২ যাত্রী নিয়ে কুড়িগ্রামের উদ্দেশে ছেড়ে আসে মাসফি ক্ল্যাসিক (ঢাকা মেট্রো ব-১৫-০৪৯০) নামের পরিবহনটি।

পরে বাসটি নবীনগর-চন্দ্রা মহাসড়কের চন্দ্রা এলাকায় পৌঁছে ইউটার্ন নিয়ে আবারও উল্টো দিকে আসতে থাকে। কিন্তু বাসের যাত্রীরা ঘুমিয়ে থাকায় ব্যাপারটি তারা বুঝতে পারেননি। এর পর বাইপাইল এলাকায় যাত্রীবেশে ৮-১০ জন বাসে উঠে তাদের অস্ত্রের মুখে জিম্মি করে।

এ সময় চলন্ত বাসে তাদের মারধর করে মোবাইল, নগদ অর্থ ও মালামাল লুট করতে থাকে ডাকাতরা। পরে বাসটি পলাশবাড়ী এলাকায় পৌঁছলে তাদের চিৎকারে আশপাশের লোকজন বাসটির গতিরোধ করে। এ সময় বাসচালক ও হেলপারসহ ডাকাতরা পালিয়ে যায়।

পরে স্থানীয়দের খবরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সন্দেহভাজন একজনকে আটক করে। ডাকাতির কবলে পড়া বাসটি উদ্ধার করে থানায় নিয়েছে পুলিশ।

এ ব্যাপারে আশুলিয়া থানার পরিদর্শক (অপারেশন) মনিরুল হক ডাবলু জানান, স্থানীয়দের খবরে পলাশবাড়ী এলাকা থেকে দুর্বৃত্তদের কবল থেকে একটি যাত্রীবাহী বাস উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটকের পর জিজ্ঞাসাবাদ চলছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status