|
বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে আলফাডাঙ্গায় বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত
আলমগীর কবির, আলফাডাঙ্গা
|
![]() বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে আলফাডাঙ্গায় বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত এই হৃদয়বিদারক ঘটনার প্রেক্ষিতে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় ফরিদপুরের আলফাডাঙ্গায় ফরিদপুর-১ আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী ও বোয়ালমারী সরকারি কলেজের সাবেক ভিপি সামসুদ্দিন মিয়া ঝুনু গ্রুপের আয়োজনে উপজেলা বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২৬জুলাই) বিকালে আলফাডাঙ্গা হাসপাতাল রোডে অবস্থিত বিএনপির অস্থায়ী কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়ার মাহফিল পরিচালনা করেন হাসপাতাল জামে মসজিদের ইমাম মাওলানা ইমাম উদ্দিন। এর আগে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী ও বোয়ালমারী সরকারি কলেজের সাবেক ভিপি সামসুদ্দিন মিয়া ঝুনু । প্রধান অতিথি বক্তব্যে তিনি বলেন,এই হৃদয়বিদারক দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। যারা প্রাণ হারিয়েছেন, তাঁদের আত্মার মাগফিরাত কামনা করি এবং যারা আহত হয়েছেন, তাঁদের দ্রুত সুস্থতা কামনা করি। দেশ ও জাতির সংকটে আমাদের সবাইকে মানবতার পাশে দাঁড়াতে হবে। এ সময় উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খোশবুর রহমান খোকনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন, বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান বাবু, ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক অ্যাডভোকেট হেমায়েত হোসেন,উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি কামরুজ্জামান দাউদ,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইমরুল হাসান, উপজেলা শ্রমিক দলের সভাপতি ইয়াদ আলী, পৌর শ্রমিক দলের সভাপতি কায়েম শিকদার,উপজেলা স্বেচ্ছাসেবদলের সাবেক যুগ্ন আহ্বায়ক নজরুল ইসলাম,বিএনপি নেতা আনোয়ার হোসেন প্রমুখ। এ সময় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
অল্প বৃষ্টিতে পানিতে সয়লাব খড়িয়া কাজিচর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র
বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন
রেজাউর রহমান ফাহিম বনানী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত
বাঘাইছড়িতে বাঘাইহাট জোনের উদ্দ্যোগে বছরব্যাপী বৃক্ষরোপণ অভিযান
