ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
চাঁপাইনবাবগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ীতে পুঁতে রাখা ককটেল বিষ্ফোরণ
এস এম সাখাওয়াত জামিল দোলন, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশ: Saturday, 26 July, 2025, 8:29 PM

চাঁপাইনবাবগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ীতে পুঁতে রাখা ককটেল বিষ্ফোরণ

চাঁপাইনবাবগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ীতে পুঁতে রাখা ককটেল বিষ্ফোরণ

মাটির নিচে পুঁতে রাখা ককটেলের বিষ্ফোরণের ঘটনা ঘটেছে চাঁপাইনবাবগঞ্জে। শনিবার (২৬ জুলাই) সকালে জেলার শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের ট্যাপাপাড়া এলাকার ৬ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি ও সাবেক ইউপি সদস্য মোজাফফর আলীর বাড়ির পেছনে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করছেন শিবগঞ্জ থানার ইনচার্জ গোলাম কিবরিয়া।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, ককটেলটি পরবর্তীতে ব্যবহারের জন্য বাড়ির পেছনে মাটির নিচে পুঁতে রেখে সংরক্ষণ করা হচ্ছিল। এতে আজ সকালে হঠাৎই ককটেলটি বিষ্ফোরিত হয় মোজাফফর আলীর বাড়ির পেছনের দেয়ালের পাশে।

এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন ও আলামত সংগ্রহ করেছে পুলিশ। এ নিয়ে তদন্ত কাজ শুরু হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি। 
 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status