|
রাঙ্গুনিয়ায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
এম. মতিন, চট্টগ্রাম
|
![]() রাঙ্গুনিয়ায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার ২৪ জুলাই (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১২টায় উপজেলার পোমরা ইউনিয়নে ৫নং ওয়ার্ডের বুড়ির দোকান এলাকার নবাবীপাড়া গ্রামের নিজ বসতঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত রিনা আক্তার ওই এলাকার প্রবাসী জাহেদুল ইসলামের স্ত্রী। তিনি পার্শ্ববর্তী রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের আবদুল মোনাফের মেয়ে। সে দুই সন্তানের জননী ছিলেন। নিহত রিনার বাবা আবদুল মোনাফ জানান, প্রবাসী জাহিদুল ইসলামের সাথে তার মেয়ে রিনা আক্তারের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে এক ছেলে ও এক কন্যা সন্তান জন্ম হয়। জাহিদুল ইসলাম প্রবাসে থাকায় তার মেয়ে শ্বশুরালয়ে পরিবারের সাথে বসবাস করে আসছেন। বিয়ের পর থেকেই পারিবারিক কলহ লেগে থাকত। দেবর, ননদ ও শাশুড়ি তাদের মেয়ে রিনা আক্তারকে বিভিন্ন সময় মানসিক নির্যাতন করত। গত চার বছর পূর্ব তার দেবর তার মেয়েকে মেরেছিল। সেটা পারিবারিকভাবে সমাধান করেন। ঘটনার দুই দিন আগে রিনার দুই ননদ তাকে মারধর করেছে। তারাই আমার মেয়েকে হত্যা করে লাশ ঝুলিয়ে দিয়ে আত্মহত্যা বলে প্রচার করছে। এবিষয়ে রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ ওসি শিফাতুল মাজদার জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছি। এবং ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি। ঘটনাটি হত্যা না আত্মহত্যা সেটি ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে তদন্ত অব্যাহত রয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
অল্প বৃষ্টিতে পানিতে সয়লাব খড়িয়া কাজিচর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র
বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন
বাঘাইছড়িতে বাঘাইহাট জোনের উদ্দ্যোগে বছরব্যাপী বৃক্ষরোপণ অভিযান
রেজাউর রহমান ফাহিম বনানী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত
