|
যশোরে বোন হত্যার ঘটনায় ভাই ও ভাবি আটক
মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর
|
![]() যশোরে বোন হত্যার ঘটনায় ভাই ও ভাবি আটক বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআই যশোরের পুলিশ সুপার রেশমা শারমিন।আটক খোকন মোল্লা খুলনার তেরখাদা উপজেলার হিন্দু কুশলা গ্রামের মৃত কাশেম মোল্লার ছেলে। তিনি যশোর সদর উপজেলার সুজলপুর গ্রামে বসবাস করেন। একই গ্রামে বসবাস করতেন নিহত বোন শারমিন ও তার স্বামী শিমুল হোসেন।পিবিআই সূত্রে জানা গেছে, আটক খোকন মোল্লা ও সালমা বেগম হত্যার কথা স্বীকার করেছেন। জিজ্ঞাসাবাদে তারা জানান, গত ২৩ জুলাই সকালে টাকার লেনদেন নিয়ে শারমিনের সঙ্গে তার ভাবি সালমার ঝগড়া হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে খোকন একটি হাসুয়া নিয়ে বোনের বাড়িতে গিয়ে তাকে কুপিয়ে হত্যা করেন।এ ঘটনায় ওইদিন রাতেই কোতোয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার তদন্তভার পায় পিবিআই। তদন্তের একপর্যায়ে ঘাতক ভাই ও ভাবিকে আটক করা হয়। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
অল্প বৃষ্টিতে পানিতে সয়লাব খড়িয়া কাজিচর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র
বাঘাইছড়িতে বাঘাইহাট জোনের উদ্দ্যোগে বছরব্যাপী বৃক্ষরোপণ অভিযান
রেজাউর রহমান ফাহিম বনানী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত
বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন
