|
মাইলস্টোন ক্যাম্পাসে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা
নতুন সময় প্রতিবেদক
|
![]() মাইলস্টোন ক্যাম্পাসে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা ফটকের সামনে দায়িত্বে থাকা এক নিরাপত্তাকর্মী দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও অভিভাবকদের ছাড়া কাউকে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না। এ বিষয়ে তুরাগ থানার কমিউনিটি পুলিশ সদস্য মো. রফিকও জানান, তাদেরকে বলা হয়েছে সাংবাদিকদের ভেতরে ঢুকতে না দিতে এবং বাইরে অপেক্ষা করতে বলতে। আগের দিনের মতো আজও সকাল থেকে স্কুলের সামনে কৌতূহলী মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। তাদের মধ্যে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারাও ছিলেন। অনেককেই গেটের ফাঁক দিয়ে দুর্ঘটনাস্থলের ছবি তুলতে ও ভিডিও ধারণ করতে দেখা গেছে। এদিকে, স্কুলের শিক্ষক-কর্মচারীদের নির্বিঘ্নে ভেতরে প্রবেশ করতে দেখা যায়। তবে মাইলস্টোন গ্রুপের পরিচালক রাসেল তালুকদার সাংবাদিকদের বলেন, 'এই (প্রবেশে নিষেধাজ্ঞা) বিষয়ে আমরা এখনও কিছু জানি না।' |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নাঙ্গলকোটে মধ্য বয়সী এক লম্পটের বিরুদ্ধে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ
বাগমারায় অবৈধ পুকুর খননবিরোধী অভিযান, ৩ ভেকু অকেজো, দুইজনের কারাদণ্ড
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
