|
এইচএসসির ২২ ও ২৪ জুলাইয়ের স্থগিত পরীক্ষা একই দিনে
নতুন সময় প্রতিবেদক
|
![]() এইচএসসির ২২ ও ২৪ জুলাইয়ের স্থগিত পরীক্ষা একই দিনে আজ (বুধবার) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা এ তথ্য জানান। তিনি বলেন, ২২ ও ২৪ জুলাইয়ের পরীক্ষা কবে নেওয়া হবে বিজ্ঞপ্তির মাধ্যমে তা জানিয়ে দেব। তবে ২২ জুলাইয়ের পরীক্ষা সকালে এবং ২৪ জুলাইয়ের পরীক্ষা একই দিন বিকেলে নেওয়া হবে। রাজধানী উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় ২২ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করে সরকার। পরীক্ষা শুরুর কয়েক ঘণ্টা আগে রাত ৩টায় ওইদিনের পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তের কথা জানায় সরকার। এ নিয়ে ব্যাপক সমালোচনা হয়। মঙ্গলবার দিনভর উপদেষ্টার পদত্যাগ চেয়ে সচিবালয়ের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এসবের মধ্যেই মঙ্গলবার বিকেলের দিকে ২৪ জুলাইয়ের পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত আসে। সরকার বললে চলে যাব আজ এক সাংবাদিক তার কাছে জানতে চান, শিক্ষার্থীরা শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগ দাবি করেছিলেন। এরপর শিক্ষা সচিবকে পদ থেকে সরিয়ে দেওয়া হলো। এখন আপনি কী করবেন? জবাবে উপদেষ্টা বলেন, সরকার যদি মনে করে আমার কাজে ব্যত্যয় ঘটেছে, তাহলে আমাকে যেতে বললে আমি চলে যাব। আমার নিজে থেকে পদত্যাগ করার কোনো অভিপ্রায় নেই। কারণ আমার কাজে কোনো ব্যত্যয় হয়েছে বলে আমি মনে করি না। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নাঙ্গলকোটে মধ্য বয়সী এক লম্পটের বিরুদ্ধে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ
বাগমারায় অবৈধ পুকুর খননবিরোধী অভিযান, ৩ ভেকু অকেজো, দুইজনের কারাদণ্ড
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
