ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ ৯ বৈশাখ ১৪৩৩
চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাত ও পানিতে ডুবে মারা গেছে ৩ শিশু
এস এম সাখাওয়াত জামিল দোলন
প্রকাশ: Monday, 21 July, 2025, 11:45 AM

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাত ও পানিতে ডুবে মারা গেছে ৩ শিশু

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাত ও পানিতে ডুবে মারা গেছে ৩ শিশু

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বজ্রপাতে ৬ বছরের এক শিশুসহ পদ্মা নদীর সংযোগ খালে পানিতে ডুবে আরো দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে রোববার (২০ জুলাই) দুপুরে উপজেলার চৌকা খড়িয়াল এবং উজিরপুর এলাকায় পৃথক দুইটি ঘটনায় মারা যায় ৩ শিশু। বিকেলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান এবং শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া এসব তথ্য নিশ্চিত করেছেন।

বজ্রপাতে মৃত শিশু শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের চৌকা পন্ডিতপাড়ার রাজু সিংহের ছেলে রহিত সিংহ (৬) এবং পানিতে ডুবে মৃত শিশুরা হলো একই উপজেলার উত্তর উজিরপুর ইউনিয়নের মাঝপাড়া এলাকার ওমর আলীর ছেলে মো. আব্দুল আলীম (১১) ও মুকুল আলীর মেয়ে মিম খাতুন (১০)।

বজ্রপাতে নিহত শিশুর বিষয়ে শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান জানান, চৌকা খড়িয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বৃষ্টির মধ্যে খেলা করছিল রোহিত সিংহ। এ সময় সে মাঠের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাবার সময় বজ্রপাত হলে প্রথমে সে গুরুতর আহত হয়। পরে বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয়রা তাকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শিশু রোহিত সিংহকে মৃত ঘোষণা করেন।

এদিকে পানিতে ডুবে মারা যাওয়া শিশুদের বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বলেন, উজান থেকে নেমে আসা পানির ঢলে পদ্মা নদীর সংযোগ একটি খালে দুপুরে গোসল করতে নামে শিশু আলীম ও মিম। তারা সাঁতার জানতোনা। এ সময় অসাবধানতাবশত গভীর পানিতে তলিয়ে যায় আলীম। এ সময় তারই সহপাঠি মীম আক্তার তাকে বাঁচাতে গেলে সেও ডুবে নিখোঁজ হয়। পরে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির পর তাদের মৃত অবস্থায় উদ্ধার করে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে শিশু দুইটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে। 


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status