ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
পিরোজপুরে চীন মৈত্রী সেতুর ৪০০ মিটার বৈদ্যুতিক তার চুরি
জালিস মাহমুদ, পিরোজপুর
প্রকাশ: Sunday, 20 July, 2025, 7:42 PM

পিরোজপুরে চীন মৈত্রী সেতুর ৪০০ মিটার বৈদ্যুতিক তার চুরি

পিরোজপুরে চীন মৈত্রী সেতুর ৪০০ মিটার বৈদ্যুতিক তার চুরি

পিরোজপুরের কঁচা নদীর উপর নির্মিত ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর ল্যাম্প পোস্টের অন্তত ৪০০ মিটার বৈদ্যুতিক তার চুরি করে নিয়েছে চোরচক্র। এতে সেতুর কাউখালী প্রান্তের প্রায় এক কিলোমিটার অংশ অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়েছে , ফলে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

সড়ক ও জনপথ বিভাগের (সওজ) তথ্য অনুযায়ী, শুক্রবার (১৮ জুলাই) রাতে কোনো এক সময় সেতুটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মাটির নিচে থাকা তার কেটে নিয়ে যায় দুর্বৃত্তরা।

এতে বরিশাল-খুলনা মহাসড়কের গুরুত্বপূর্ণ এই সেতুটির অর্ধেক অংশে বাতি জ্বলে না। ফলে রাতের বেলায় ছিনতাই ও ডাকাতির আশঙ্কায় ভুগছেন যাত্রীরা।
 
পিরোজপুর সওজের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ বলেন, ‘সেতুর ল্যাম্প পোস্টের লাইনটি মাটির নিচ দিয়ে বসিয়েছে চীনের নির্মাণ প্রতিষ্ঠান। চুরি হওয়া অংশটি পুনঃস্থাপন ব্যয়বহুল ও সময়সাপেক্ষ।’
 
এ বিষয়ে কাউখালী থানার ওসি মো. সোলায়মান জানান, ‘এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে সেতুর আলোবিহীন অংশে পুলিশের টহল জোরদার করা হয়েছে।’
 
উল্লেখ্য, চীন সরকারের আর্থিক ও কারিগরি সহায়তায় নির্মিত ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুটি ২০২২ সালের ৪ সেপ্টেম্বর উদ্বোধন করা হয়।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status