|
দামুড়হুদায় মৌমাছির কামড়ে আনিছুরের করুন মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
|
![]() দামুড়হুদায় মৌমাছির কামড়ে আনিছুরের করুন মৃত্যু স্থানীয়রা জানান, সকালে ব্যটারিচালিত পাখিভ্যান নিয়ে কাজ থেকে বাড়ি ফিরছিলেন আনিছুর রহমান। এসময় দামুড়হুদা উপজেলার জয়রামপুর শেখপাড়া নামক স্থানে পৌছুলে মৌমাছির দল তাকে আক্রমণ করে। এসময় মৌমাছির কামড়ে সে মারাত্মক আহত হয়। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেন। কর্তৃব্যরত চিকিৎসক তাকে প্রথমিক চিকিৎসা দিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার করেন। সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. মো মোস্তাফিজুর রহমান বলেন, সকালে মৌমাছির কামড়ে আহত আনিছুর রহমানকে তার স্বজনেরা হাসপাতালে নিয়ে আসেন। এসময় তাকে পরিক্ষা নিরীক্ষা করে প্রথমিক চিকিৎসা দেয়া হয়। তাকে উন্নত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার করা হয়৷ দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সুলতান মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
