|
টানা তৃতীয়বার ইউরোমানি 'বেস্ট ব্যাংক' স্বীকৃতি পেলো প্রাইম ব্যাংক
নতুন সময় ডেস্ক
|
![]() টানা তৃতীয়বার ইউরোমানি 'বেস্ট ব্যাংক' স্বীকৃতি পেলো প্রাইম ব্যাংক বৈশ্বিক ব্যাংকিং খাতের মানদণ্ড নির্ধারণে কাজ করে ইউরোমানি। প্রতি বছর জুলাই মাসে প্রায় ১০০টি দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মূল্যায়ন করে তারা। 'বেস্ট ব্যাংক ফল ইএসজি' পুরস্কার সেইসব প্রতিষ্ঠানকে দেওয়া হয়, যারা ব্যাংকিং কার্যক্রমের প্রতি স্তরে পরিবেশগত, সামাজিক ও সুশাসনমূলক (Environmental, Social & Governance - ESG) নীতিমালা সফলভাবে অনুসরণ করে। টানা তৃতীয়বারের মতো এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি অর্জনের মাধ্যমে, বাংলাদেশে টেকসই ব্যাংকিংয়ের পথপ্রদর্শক হিসেবে প্রাইম ব্যাংক নিজের অবস্থান আরও সুসংহত করল। ইএসজি পারফরমেন্সের ক্ষেত্রে এই ধারাবাহিক সম্মাননা অর্জন প্রাইম ব্যাংকের টেকসই সাফল্য ও ধারাবাহিক অগ্রগতিকে তুলে ধরে। প্রাইম ব্যাংকে ইএসজি সুশাসন প্রতিষ্ঠার স্বীকৃতি হলো এই সম্মাননা অর্জন, যা আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে স্বচ্ছ নীতিমালা ও জবাবদিহিমূলক ব্যবস্থা বাস্তবায়নে ভূমিকা পালন করছে। একইসাথে, ব্যাংকটির সবুজ অর্থায়নের মাধ্যমে টেকসই ঋণ, জ্বালানি সরবরাহ প্রকল্প এবং অন্তর্ভুক্তিমূলক সামাজিক দায়িত্বশীল কর্মসূচি গ্রহণ করা হয়। এসব প্রকল্প কমিউনিটি ডেভেলপমেন্ট, ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থায়ন ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য আর্থিক সাক্ষরতায় ভূমিকা রাখে। প্রাইম ব্যাংক পিএলসি.-এর সিইও হাসান ও. রশীদ বলেন, 'ইউরোমানি কর্তৃক আবারও সেরা ব্যাংকের স্বীকৃতি পাওয়ায় আমরা অত্যন্ত গর্বিত। এই পুরস্কার টেকসই অর্থায়ন, কমিউনিটি ইমপ্যাক্ট এবং সুশাসনের প্রতি আমাদের অঙ্গীকারের প্রতিফলন।' তিনি আরও বলেন, 'সবুজ ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ নির্মাণে আমাদের সঙ্গে থাকার জন্য নিবেদিতপ্রাণ সহকর্মী, অংশীদার এবং গ্রাহকদের প্রতি আমরা কৃতজ্ঞ।'
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
সাংবাদিক ইউনিয়ন ফেনীর নির্বাচনে সিদ্দিক আল মামুন -সভাপতি ও জসিম ফরায়েজী-সাধারণ সম্পাদক নির্বাচিত
প্রাইম ব্যাংক ও ওপেক ফান্ডের মধ্যে ৩০ মিলিয়ন ডলারের লোন চুক্তি
বহুল ব্যবহৃত কোয়ালকম চিপে নিরাপত্তা ত্রুটি শনাক্ত করল ক্যাসপারস্কি
মিয়ানমার জলসীমা থেকে গাঁজাসহ ১১ বাংলাদেশীকে আটকের দাবি "আরাকান প্রিন্সেস মিডিয়ার"
