ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২ মে ২০২৬ ১৯ বৈশাখ ১৪৩৩
বগুড়ায় স্ত্রীকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
দীপক কুমার সরকার, বগুড়া
প্রকাশ: Saturday, 19 July, 2025, 9:37 PM
সর্বশেষ আপডেট: Saturday, 19 July, 2025, 9:38 PM

বগুড়ায় স্ত্রীকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

বগুড়ায় স্ত্রীকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

বগুড়ায় স্ত্রীকে ভিডিও কলে রেখে সাব্বির হোসেন (২৫) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার (১৮ জুলাই)  দিবাগত রাতে জেলার নন্দীগ্রাম  পৌর এলাকার দামগাড়া সড়কপাড়ায় এ ঘটনা ঘটে।

সাব্বির হোসেন উপজেলার বুড়ইল ইউনিয়নের কৈগাড়ী গ্রামের নজরুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, প্রায় দুই বছর আগে ঢাকায় গার্মেন্টসে চাকরিরত অবস্থায় সাব্বির প্রেম করে সুমাইয়া খাতুন (২০) নামের এক তরুণীকে বিয়ে করেন। মাসখানেক আগে স্ত্রীকে নিয়ে নিজ বাড়িতে ফিরলে পরিবার তাঁদের মেনে নেয়নি। পরে স্ত্রীকে নিয়ে পৌর এলাকার দামগাড়া সড়কে একটি ভাড়া বাসায় ওঠেন এবং স্থানীয় এক হোটেলে শ্রমিক হিসেবে কাজ শুরু করেন।

তবে সপ্তাহখানেক আগে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ হলে সুমাইয়া ঢাকায় ফিরে যান। স্ত্রীকে বারবার ফিরিয়ে আনার চেষ্টা করেও ব্যর্থ হন সাব্বির। শেষ পর্যন্ত শুক্রবার রাতে স্ত্রীকে ভিডিও কলে রেখে ওড়না দিয়ে তিরের সঙ্গে গলায় ফাঁস দেন তিনি। ভিডিও কলে ঘটনা প্রত্যক্ষ করে সুমাইয়া তাৎক্ষণিকভাবে তাঁদের এক প্রতিবেশীকে বিষয়টি জানান। প্রতিবেশীরা ছুটে গিয়ে সাব্বিরের ঝুলন্ত মরদেহ দেখতে পান এবং পুলিশে খবর দেন।

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাহারুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status